Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩০, ২০২৩

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ–সলমান, গানে মাতাবেন অরিজিৎ

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ–সলমান, গানে মাতাবেন অরিজিৎ

চার বছর পর আবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরে আসছে আইপিএল। শুক্রবার আমেদাবাদে শুরু হচ্ছে এবছরের প্রতিযোগিতা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এবার আইপিএলে শুরু করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হাজির থাকবেন শাহরুখ খান, সলমান খান, ক্যাটরিনা কাইফের মতো বলিউডী তারকারা।
ভারতে শেষবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ২০১৮ সালে। তারপর ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিহানা ঘটনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। করোনার জন্য পরের তিন বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা যায়নি। তাই চার বছর পর আবার আইপিএল ফিরে আসায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে।
শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধে ৭.‌৩০ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। তার আগে সন্ধে ৬টা থেকে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। মূল আকর্ষণ বলিউডের তারকা শাহরুখ খান। এছাড়াও থাকবেন সলমান খান, ক্যাটরিনা কাইফ, পিট বুল, শ্রিয়া শরণ, অরিজিৎ সিংরা। অরিজিৎ সিং উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন। অভিনেত্রী তামান্না ভাটিয়ারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা। এছাড়া ‘‌পুষ্পা’‌ ছবির নায়িকা রশ্মিকা মান্দানাকেও নিয়ে আসার চেষ্টা চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ লেজার শো–র ব্যবস্থা করা হয়েছে।
আগে উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে প্রতিটা ফ্র‌্যাঞ্চাইজির অধিনায়করা হাজির থাকতেন। কিন্তু এবছর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ দলের অধিনায়ক হাজির থাকছেন না। তবে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। ইতিমধ্যেই প্রথম ম্যাচের নিয়ে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!