- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৬, ২০২৩
উইলিয়ামসনরা পুরো বেতন পেলেও আইপিএল থেকে কানাকড়িও পাবেন না সাকিব
প্রতিবছর কোনও না কোনও ক্রিকেটার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান। কেউ ছিটকে যান আইপিএল শুরুর আগেই। কেউ আবার আইপিএল শুরু হওয়ার পর। হয়তো দেখা গেল, দু–একটা ম্যাচ খেলার পর কোনো ক্রিকেটার পুরো আইপিএল মরশুম থেকেই ছিটকে গেলেন। এখন প্রশ্ন হল, চোট পেয়ে ছিটকে যাওয়া ক্রিকেটাররা কি ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে পুরো বেতন পাবেন? কিংবা কোনও ক্রিকেটার যদি জাতীয় দলে খেলার জন্য অথবা ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে যান, তাহলে তিনিও কি চুক্তির পুরো বেতন পাবেন?
আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার নিজে থেকে দাঁড়ালে তিনি কোনও বেতন পাবেন না। কোনও ক্রিকেটার কয়েকটা ম্যাচে মাঠে নামলে তবেই ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের বেতন দিতে বাধ্য থাকবে। তবে প্রতিযোগিতা চলাকালীন কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। আর চোটের জন্য কোনও ক্রিকেটারকে রিলিজ করে দেওয়া হয় তাহলে তাঁর সম্পূর্ণ বেতনও দিতে হবে।
যদি কোনও ক্রিকেটার প্রতিযোগিতা চলাকালীন জাতীয় দলের হয়ে খেলতে চলে যান, তাহলেও তিনি বেজন পাবেন, তবে পুরো চুক্তির অর্থ পাবেন না। সেই ক্রিকেটার যতগুলি ম্যাচ খেলবেন, সেই ম্যাচ অনুসারে বেতন পাবেন। দেরিতে যোগদানকারী ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আর যদি কোনও ক্রিকেটার গোটা প্রতিযোগিতায় দলের সঙ্গে থাকেন, কিন্তু খেলার সুযোগ না পান, তাহলেও চুক্তির পুরো অর্থ পাবেন।
আইপিএল শুরু হওয়ার আগে থেকেই ফুটবলাররা ছিটকে যেতে শুরু করেছেন। শ্রেয়স আয়ার, যশপ্রীত বুমরা, মুকেশ চৌধুরির মত ক্রিকেটাররা আগেই চোটের জন্য ছিটকে গেছেন। প্রথম ম্যাচ খেলার পর ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। রিস টপলেও ছিটকে যেতে চলেছেন। জনি বেয়ারস্টো, সাকিব আল হাসানরা নিজেদের সরিয়ে নিয়েছেন। লিটন দাসকে আবার পুরো আইপিএল পাবে না কলকাতা নাইট রাইডার্স। এখন প্রশ্ন উঠছে, এরা কি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বেতন পাবেন?
সাকিব নিজের থেকেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে তিনি কলকাতা নাইট রাইডার্স থেকে বেতন পাবেন না। আগের ম্যাচে রিস টপলে কাঁধে চোট পেয়েছেন। তিনি যদি চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে না পারেন, তাহলে পুরো বেতনই পাবেন। তার সঙ্গে ১.৯ কোটি টাকার চুক্তি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের। গুজরাট টাইটান্সের কেন উইলিয়ামসন চোটের জন্য ছিটকে গেছেন। উইলিয়ামসন বাকি প্রতিযোগিতা খেলতে না পারলেও তাঁর চিকিৎসার ভার বহন করবে দল। পাশাপাশি তাঁর সঙ্গে ২ কোটি টাকার যে চুক্তি হয়েছিল, পুরো বেতনও পাবেন উইলিয়ামসন।
❤ Support Us








