- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৬, ২০২৩
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি শূন্য করার রেকর্ড রোহিত শর্মার
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার ফ্লপ শো অব্যাহত। শনিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ‘হিটম্যান’ তাঁর ভক্তদের হতাশ করেছেন। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। পেছনে ফেলে দিয়েছেন সুনীল নারাইন, মনদীপ সিং, দীনেশ কার্তিকদের।
এদিন দীপক চাহারের বলে আউট হওয়ার সঙ্গে সঙ্গে ১৬ বার শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা। চলতি আইপিএলে সেটা ছিল ছিল প্রথম শূন্য। আর আইপিএলের ইতিহাসে তাঁর ১৫তম শূন্য রানের ইনিংস। সুনীল নারাইন, মনদীপ সিং, দীনেশ কার্তিক ছিলেন একই তালিকায়। এদিন শূন্য রানে আউট হয়ে সুনীল নারাইন, মনদীপ সিং, দীনেশ কার্তিকদের পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেলেন রোহিত।
চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। পরপর দু’ম্যাচে তিনি শূন্য রানে আউট হলেন। তার আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেছিলেন মাত্র ৩ রান। চলতি আইপিএলে ৯ ম্যাচে তাঁর স্কোর ১, ২১, ৬৫, ২০, ২৮, ৪৪, ২, ৩, ০, এবং ০। অর্থাৎ একটাই মাত্র হাফ সেঞ্চুরি করেছেন। ১০ ম্যাচে তাঁর রান ১৮৪। গড় ১৮.৪০। স্ট্রাইক রেট ১২৬। এবছর আইপিএলে দ্বিতীয়বার খাতা খুলতে ব্যর্থ হলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
খারাপ ফর্মের সঙ্গে লড়াই করা রোহিত এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেনিং থেকে সরে এসে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। নতুন ব্যাটিং পজিশনেও ভাগ্য ফেরাতে পারলেন না। মাত্র ৩ বল খেলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। দীপক চাহারের বল উইকেটকিপার ধোনির মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন রোহিত। বল ব্যাটের ভেতরের কানায় লেগে গালি অঞ্চলে রবীন্দ্র জাদেজার হাতে চলে যায়।
❤ Support Us








