Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৫, ২০২৩

সুদর্শন–মিলারের দাপটে দিল্লি বধ, দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট

আরম্ভ ওয়েব ডেস্ক
সুদর্শন–মিলারের দাপটে দিল্লি বধ, দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট

আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারাল ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬২/‌৮ তোলে দিল্লি। জবাবে ১১ বল বাকি থাকতে ১৬৩/‌৪ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। আনরিখ নোখিয়ার দুরন্ত বোলিংয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। সাই সুদর্শন ও ডেভিড মিলারের দাপটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুটরাট টাইটান্স।
পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৩ উইকেট হারিয়েছিল গুজরাত টাইটান্স। এরপর মাথা ঠাণ্ডা রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পাঁচে নামা বিজয় শঙ্করকে নিয়ে ধাক্কা সামাল দেন সুদর্শন। ১৩.২ ওভারে ১০৭ রানে শঙ্কর আউট হলে গুজরাতকে লক্ষ্যে পৌঁছে দেন সুদর্শন ও ডেভিড মিলার।
টস জিতে এদিন দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভাল শুরু করেছিল দিল্লি। ওপেনিং জুটিতে ২.‌৩ ওভারে ওঠে ২৯ রান। তৃতীয় ওভারেই পৃথ্বী শ–কে (‌৫ বলে ৭)‌ তুলে নিয়ে দিল্লিকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি। এক ওভার পরেই সামির বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন মিচেল মার্শ (‌৪ বলে ৪)‌।
দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও সরফরাজ খান। নবম ওভারে আলজেরি জোসেফের জোড়া ধাক্কা চাপে ফেলে দেয় দিল্লিকে। পরপর ২ বলে ওয়ার্নার ও রিলে রসোকে (‌০)‌ তুলে নেন জোসেফ। ৩২ বলে ৩৭ রান করে আউট হন ওয়ার্নার। ৬৭ রানে ৪ উইকেট হারায় দিল্লি। আইপিএলে অভিষেককারী বাংলার অভিষেক পোড়েল ও সরফরাজ খান জুটি গড়ে তোলার চেষ্টা করছিলেন। অভিষেককে  (‌১১ বলে ২০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রশিদ খান। সরফরাজও (‌৩৪ বলে ৩০)‌ রশিদের শিকার। অক্ষর প্যাটেলের ২২ বলে ৩৬ রানের ইনিংস দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ২০ বলে ১৬২/‌৮ তোলে দিল্লি। রশিদ খান ও মহম্মদ সামি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন আলজেরি জোসেফ। ‌
জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২ ওভারেই ২২ রান তুলে ফেলেছিলেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। তৃতীয় ওভারে  আনরিখ নোখিয়ে তুলে নেন ঋদ্ধিমানকে (‌৭ বলে ১৪)‌। এক ওভার পরেই ফেরান শুভমান গিলকে (‌১৩ বলে ১৪)‌। হার্দিক পান্ডিয়াকে (‌৪ বলে ৫)‌ খলিল আমেদ তুলে নিতেই চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ও বিজয় শঙ্কর জুটি চাপ কাটিয়ে তোলার চেষ্টা করছিল। দুজনের জুটিতে ওঠে ৫৩ রান। বিজয় শঙ্করকে (‌২৩ বলে ২৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মিচেল মার্শ। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ও সাই সুদর্শন (‌৪৮ বলে অপরাজিত ৬২)‌। ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন মিলার। ৩৯ রানে ২ উইকেট নেন আনরিখ নোখিয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!