- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৩১, ২০২৩
আজ শুরু আইপিএল, এবার আসছে নতুন নিয়ম
আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছেন বহু প্রতীক্ষিত আইপিএল। দীর্ঘদিন পর আবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরে আসছে প্রতিযোগিতা। তবে এই মরশুমে ক্রিকেটপ্রেমীরা আইপিএলে বেশ কয়েকটা নতুন নিয়মের সাক্ষী থাকতে চলেছে। আসুন দেখে নিন এবছর আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোন কোন নিয়মের পরিবর্তন করেছে।
● টসের পর প্রথম একাদশ: আগে নিয়ম ছিল টস হওয়ার আগেই দুই দলকে প্রথম একাদশ জানাতে হবে। ম্যাচ রেফারির কাছে টিম লিস্ট জমা দিতে হত। কিন্তু নতুন নিয়মে দুইদলের অধিনায়ক দুটি আলাদা আলাদা টিম লিস্ট নিয়ে টস করতে যেতে পারবেন। টস হওয়ার পর স্ট্রাটেজি অনুযায়ী পছন্দের টিম করতে পারবেন।
● ইমপ্যাক্ট প্লেয়ার: এবছর আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ দুটো দলই ম্যাচের যে কোনও সময় প্রথম একাদশে না থাকা ক্রিকেটারকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে নামাতে পারবে। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করতে পারবেন। কিন্তু দলকে নেতৃত্ব দিতে পারবেন না।
● ওয়াইড–নো বলের জন্য ডিআরএস: মহিলা প্রিমিয়ার লিগে এই নতুন নিয়ম চালু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নিয়ম এবার আইপিএলেও চালু হচ্ছে। অর্থাৎ ওয়াইড এবং নো বলের ক্ষেত্রেও রিভিউ নেওয়া যাবে। প্রতিটি দল দুটি করে ডিআরএস ব্যবহার করতে পারবে।
● আনফেয়ার মুভমেন্ট: বোলার বল ডেলিভারি করার সময় উইকেটকিপার কিংবা কোনও ফিল্ডার যদি ‘আনফেয়ার’ ভাবে নড়াচড়া করে তাহলে বলটি ডেডবল ঘোষণা করা হবে এবং বিপক্ষ দল পাঁচ রান পেনাল্টি পাবে।
● স্লো ওভারেট: নির্দিষ্ট সময়ে কোনও দল ওভার শেষ করতে না পারলে ওভার রেট পেনাল্টি দেওয়া হবে। অর্থাৎ একটা ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার রাখতে পারবে।
❤ Support Us







