Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২২, ২০২৪

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার দায়িত্বে ফিরলেন জাভেদ শামিম

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার দায়িত্বে ফিরলেন জাভেদ শামিম

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে তোলপাড় গোটা দেশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনেও। এই বিতর্কের মাঝেই বড়সড় রদবদল ঘটল কলকাতা পুলিশে। বড় দায়িত্ব পেলেন রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান ও এডিজি (নিরাপত্তা)‌ জাভেদ শামিম। তাঁকে দুর্নীতি দমন শাখার প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবারই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

একসময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন জাভেদ শামিম। সেই সময় তিনি গোয়েন্দা প্রধানের পাশাপাশি আইনশৃঙ্খলা দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন। জাভেদ শামিমকে দুর্নীতি দমন শাখার বাড়তি দায়িত্ব দেওয়ার আগে এই দায়িত্ব ছিল রাজা শেখারানের হাতে৷ তাঁর জায়গায় জাভেদ শামিমকে এবার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিষয়ে তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে দুর্নীতি দমন শাখায় জাভেদ শামিমের মতো দক্ষ পুলিশ কর্তা দায়িত্ব পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এবছরের শুরুতে জাভেদকে এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হয়েছিল। পাঠানো হয়েছিল গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদে। এডিজি (‌আইনশৃঙ্খলা)‌ ওই পদে নিয়ে আসা হয়েছিল হয়েছিল মনোজ বর্মাকে। দুর্নীতিদমন শাখা থেকে রাজাশেখরনকে সরিয়ে জাভেদ শামিমকে এবার সেই দায়িত্বও দেওয়া হল। কিন্তু রাজাশেখরনকে আপাতত অন্য কোনও দায়িত্ব দেওয়া হয়নি।

এছাড়া আরও কয়েকটা পদে রদবদল হয়েছে। রাজ্যপালের এডিসি পদ থেকে সরানো হয়েছে আইপিএস মনীশ যোশিকে ৷ তাঁর জায়গায় রাজ্যপালের এডিসি পদে নিয়ে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস থেকে শান্তি দাসকে৷ এতদিন শান্তি দাস ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমানে তিনি রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব দেখবেন। অন্যদিকে, মনীশ যোশিকে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডিসির দায়িত্ব।

জাভেদ শামিমের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। অতীতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান এবং আইনশৃঙ্খলার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি৷ একসময় পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব কিছুটা বেড়েছিল৷ তবে যখনই প্রয়োজন পড়েছে, তখনই জাভেদ শামিমের স্মরণাপন্ন হয়েছে রাজ্য সরকার। বিমল গুরুংদের সরকারবিরোধী আন্দোলনে যখন পাহাড় উত্তাল, সেই সময় জাভেদ শামিমকে আইনশৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাংর নেতৃত্বেই পাহাড় শান্ত হয়েছিল। এবারও সেই জাভেদ শামিমের শরণাপন্ন সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!