Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ১২, ২০২২

আমেরিকার দাবি, রুশ সেনার সাহায্যে ড্রোন পাঠাচ্ছে ইরান

আরম্ভ ওয়েব ডেস্ক
আমেরিকার দাবি, রুশ সেনার সাহায্যে ড্রোন পাঠাচ্ছে ইরান

ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে কয়েক শো ড্রোন পাঠাচ্ছে। রুশ সেনাকেও ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, এ ব্যাপারে আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে। ইরানে ইতিমধ্যে ড্রোন পাঠিয়ে দিয়েছে কি না, তা পরিস্কার নয়। ইউক্রেন যুদ্ধে ড্রোন ব্যবহারকে দুপক্ষই অপরিহার্য করে তুলেছে। আমেরিকা যে তথ্য পেশ করেছে, তার ভিত্তি কী? ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের প্রামাণ মেলেনি।

ইতিপূর্বে ইমেনের হাউথি বিদ্রোহীরা সৌদি হামলার মোকাবিলায় ইরানি ড্রোন ব্যবহার করেছে। সিরিয়া ও ফিলিস্তিনে হিজবুল্লাহেরও ইরানের এ অস্ত্র ব্যবহারের দৃষ্টান্ত রয়েছে। মার্কিন তথ্য যদি সত্য হয়, তাহলে বুঝতে হবে, অস্ত্র প্রতিযোগিতার দৌড়ে ইরান অনেক এগিয়ে গেছে। তার ভান্ডার আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। রুশ-ইরান সম্পর্ক দীর্ঘ দিনের ইরানের শিয়া বিপ্লবের পর থেকে তেহরান মস্কোর কাছাকাছি চলে আসতে থাকে। পুতিনের জমানায় আরও উন্নত হয়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের ঘরোয়া সমস্যায় রাশিয়া ক্রমাগত হস্তক্ষেপ করে। অস্ত্রও সরবরাহ করে। ইউক্রেন যুদ্ধে সিরিয়া ও ইরান সরাসরি রাশিয়াকে সমর্থন করছে।

রাশিয়া এখন বেকায়দায়। না রণক্ষেত্র ছাড়তে পারছে, না ইউক্রেন দখলে সে সমর্থ। ন্যাটো ইউক্রেনকে অস্ত্র জোগাচ্ছে। আমেরিকাও পিছিয়ে নেই, অর্থ সাহায্য করছে। আড়াল থেকে অস্ত্রও পাঠিয়ে যাচ্ছে। রুশ সমর্থক দেশগুলিও পিছিয়ে নেই। চিন নিশ্চুপ নয়। মুখে বলছে, ইউক্রেন যুদ্ধের অবসান দরকার। কিন্তু কার্যত তার ভূমিকা রহস্যময়। ইরানকে এগিয়ে দিয়ে পেছন থেকে বেইজিং কলকাঠি নাড়ছে না তো?

গোড়ার দিকে যখন মনে হয়েছিল, ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা অচিরে ভেঙ্গে পড়বে, তখনই আরম্ভ আন্তর্জাতিক ডেস্ক একাধিক বার বিশ্লেষণ করে দেখিয়েছে ইউক্রেন দীর্ঘস্থায়ী রণক্ষেত্র হয়ে উঠবে এবং এ থেকে ফায়দা তুলবে অস্ত্র ব্যবসায়ীরা । আমাদের অনুমান মিথ্যা নয়। ভবিষ্যতের বাস্তব কী হতে পারে, তারই সঙ্কেত ব্যক্ত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!