Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ২১, ২০২৩

নতুন মহাকাশ নীতিতে প্রযুক্তিগত মান উন্নয়ন এবং গবেষণায় গুরত্ব ইসরোর

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন মহাকাশ নীতিতে প্রযুক্তিগত মান উন্নয়ন এবং গবেষণায় গুরত্ব  ইসরোর

নিজেদের চিরাচরিত নীতিতে রদবদল আনতে চায় ইসরো। বৃহস্পতিবার ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ম্যানুফাকচারিং অপারেশনাল সিস্টেম থেকে মহাকাশ গবেষণা ও বিকাশের ক্ষেত্রে তারা গুরুত্ব দিতে চান বেশী। ২০২৩ সালের ভারতের মহাকাশ নীতিও সংস্থার পক্ষে অবস্থান গ্রহণ করেছে।

গত ৬ এপ্রিল, বেসরকারি সংস্থাগুলোকে নয়া নীতি অনুযায়ী নন জিও ষ্টেশনারী ও জিও স্টেশনারী কক্ষপথের জন্য আর্থিক সাহায্যের কথা বলা হয়। নতুন পদ্ধতিতে বিভিন্ন আর্থ স্টেশন ও উপগ্রহ নিয়ন্ত্রণ কেন্দ্রকে টেলিমেট্রি, ট্র্যাকিং এবং নির্দেশ সংক্রান্ত প্রযুক্তির জন্য ব্যয়ের ওপর গুরুত্ব দিতে উৎসাহিত করা হয়েছে। ভারতীয় মহাকাশ সমিতির ডিরেক্টর জেনারেল এ কে ভাট বলেছেন কেন্দ্রের নতুন প্রস্তাবে অনেক ভালো ভালো কথা থাকলেও মহাকাশ গবেষণা বিষয়ে আরো স্পষ্টতা চাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!