Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মার্চ ৮, ২০২৩

মেঘের সমাপ্তি জলে ! এক যুগ মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার পর সাগরে কৃত্রিম উপগ্রহের সমাধি

আরম্ভ ওয়েব ডেস্ক
মেঘের সমাপ্তি জলে ! এক যুগ মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার পর সাগরে কৃত্রিম উপগ্রহের সমাধি

টানা ১২ বছর মহাকাশে বিচরণ করেছে সে। মহাশূন্যে  থেকে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করেছে  মেঘ ট্রপিক্স -১।  কিন্তু  কার্যক্ষমতা হারিয়ে ফেলায়  পৃথিবীতে ফিরিয়ে  আনা হল কৃত্রিম উপগ্রহটিকে। পরে, বিজ্ঞানীদের তত্ত্বাবধানে  এটিকে  সাগরের ওপর নিয়ে  গিয়ে নষ্ট করে  ফেলা হল।

মঙ্গলবার মহাশূন্য থেকে কৃত্রিম উপগ্রহ এম টি ১কে  সফলভাবে বায়ুমণ্ডলে মধ্যে  ফিরিয়ে আনেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ইসরো সূত্রে খবর, যেহেতু স্থলভাগে নষ্ট করা হলে জনবসতির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।তাই জলভাগকে বেছে নেন বৈজ্ঞানিকরা।  ভারতীয় ভূখণ্ডে প্রথমে  বঙ্গোপসাগর , পরে  প্রশান্ত মহাসাগরে নিয়ে গিয়ে ধ্বংস করা হল কৃত্রিম উপগ্রহ মেঘ ট্রপিক্সকে।

ইসরো এবং ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা সিএনইএস-এর যৌথ উদ্যোগে ২০১১ সালের অক্টোবর মাসে কৃত্রিম উপগ্রহ এমটি-১ মহাকাশের পাড়ি দিয়েছিল। দশ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে নির্দিষ্ট কক্ষপথে  অবস্থান করেছে।  বিজ্ঞানীরা এর সাহায্যে  গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পর্যবেক্ষণের কাজ করেছেন।  কিন্তু কর্মক্ষমতা হারানোয় ‘ইউনাইটেড নেশনস ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি’ (ইউএনআইএডিসি)-র মহাকাশযান ধ্বংস করবার নির্দেশ দেয়। তা অনুসরণ করে নষ্ট করে ফেলা হল  এক দশকেরও  বেশি সময়  বিচরণ করা কৃত্রিম উপগ্রহকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!