Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ১৫, ২০২২

শীর্ষে আবার যাদবপুর। দ্বিতীয় কলকাতা, অষ্টম জেভিয়ার্স, নবম বেলুড় রামকৃষ্ণ মিশন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শীর্ষে আবার যাদবপুর। দ্বিতীয় কলকাতা, অষ্টম জেভিয়ার্স, নবম বেলুড় রামকৃষ্ণ মিশন ।

এনআইআরএফ-এর শীর্ষ তালিকায় রাজ্যে সেরার খ্যাতি অর্জন করল যাদবপুর এবং দ্বিতীয় স্থানে মর্যাদা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। অষ্টম সেন্ট জেভিয়ার্স, নবম বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ । পঠন-পাঠনে যাদবপুরের খ্যাতি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত । সামাজিক আন্দোলনেও তার মননশীল কোলাহল সুবিধিত। যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সে রাষ্ট্রীয় বা অন্যরকম হোক না কেন, যাদবপুর চুপ থাকে না। পঠন আর পাঠনে, গবেষণায়, সমবেত বিতর্কে ছাত্র-শিক্ষকদের আলোড়ন প্রশ্নাতীত । এসব ক্ষেত্রে যাদবপুরই যাদবপুরের তূলনা। অর্মত্য সেন থেকে বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত মতো বিদ্যারথীরা এখানে পড়িয়েছেন। পড়েছেন অমিয় দেব, প্রনবেন্দু দাশগুপ্ত, মানব বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেনসহ বহুমাত্রিক উচ্চারণের বহু সৃষ্টিশীল প্রতিভা। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান । তার ছাত্র-শিক্ষকেরা জগৎ সভায় আলো ছড়িয়েছেন । আজও শিখরে তার শিখা । সেন্ট জেভিয়ার্স বাংলার আরেক গর্ব । বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজও আলো ছড়ানোর সারিতে বিরামহীন । এসব প্রতিষ্ঠানের ভারত জয় আর বিশ্ব জয় পুলকিত বোধ করা স্বাভাবিক । স্বতঃস্ফূর্ত উচ্চারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আনন্দিত । বাংলার শিক্ষাকে গর্বিত করে তুলল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!