- বৈষয়িক
- এপ্রিল ২৯, ২০২২
হাসিনার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ মোদির
দুদিনের সফরে বাংলাদেশে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর জোর দেন ভারতের বিদেশমন্ত্রী ।জয়শঙ্করের সঙ্গে কথোপকথনে পর হাসিনা বলেছেন, ‘কানেকটিভিটি বাড়ানো হলে ভারতের উত্তর-পূর্বের আসাম ও ত্রিপুরার মত রাজ্যগুলি চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রবেশ করতে পারবে।’
চট্টগ্রাম বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বন্দর অবস্থিত। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কাছাকাছি অবস্থিত হওয়ায় এই বন্দরের সাহায্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০১০ সালে ভারত ও বাংলাদেশ একটি মৌ স্বাক্ষর করে। এর মাধ্যমে ভারত থেকে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আজ জয়শঙ্করের দুই দিনের বাংলাদেশ সফর শেষ হচ্ছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময় করেন তাঁরা। জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই বছরের শেষে ভারত সফরের আমন্ত্রণ জানাও হয়েছে তাঁকে। জয়শঙ্কর বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করেন।
❤ Support Us








