- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২১, ২০২৩
শি-র রুশ সফরে তৃতীয় ব্লকের প্রতিক্রিয়া ! রুট বদলে কিয়েভে হঠাৎ জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। জেলেনেস্কির সঙ্গে বৈঠক আজই ?
কিয়েভ পৌঁছালেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জেলনেস্কির সঙ্গে আজ তাঁর বৈঠকে বসার কথা। জাপান বিশ্বের সাত বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোর অন্যতম। আগামী মে মাসে জি-৭এর সম্মেলনে নেতৃত্ব দেবে তাঁরা । তার আগে ইউক্রেনের সঙ্গে তাঁর আলাপ-আলোচনা আন্তর্জাতিক সম্পর্কের নয়া সমীকরণের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে।
কয়েকদিন আগে ভারতে এসেছিলেন কিশিদা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দুদিনের বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ও ভারতের সীমানায় চিনের আগ্রাসনের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে। জাপান এক্ষেত্রে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। উল্লেখ্য, চিন ও জাপান ঐতিহসিকভাবেই একে অপরের প্রতিদ্বন্দ্বী।একথা সর্বজনবিদিত, বেজিং যে ব্লকে অবস্থান করবে, টোকিও তাঁর সম্পূর্ণ বিপরীতে থাকবে। তাই ভারতের পাশে থাকার অঙ্গীকার জাপানের চিন বিরোধী রণকৌশলের অঙ্গ বললে অত্যুক্তি হবে না।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালত। মস্কো পাত্তা না দিলেও বেজিং রুশ রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছে। শি জিনপিং ক্রেমলিন সফরে গিয়ে ইউক্রেন যুদ্ধ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার বার্তা দিয়েছেন। এমতাবস্থায় জাপানি প্রধানমন্ত্রীর আচমকা কিয়েভ আগমন ভিন্ন সম্ভাবনার জন্ম দিচ্ছে। উল্লেখ্য , তিনি পোল্যাণ্ডে অবস্থান করছিলেন। সেখান থেকে হঠাৎ ইউক্রেনে যাওয়ার কারণ কী ? একথা সর্বজন স্বীকৃত, বাইডেন প্রথম থেকেই জেলেননেস্কির পাশে। জাপান বরাবরই তৃতীয় ব্লকে অবস্থান করেছে। যেখানে প্রথম দুই শিবিরের নেতৃত্বে থেকেছে যথাক্রমে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া ও চিন। আর্থিক দুরবস্থার কারণে ইউরোপীয় ইউনিয়ন ভাঙনের মুখে। একা ওয়াশিংটন। সঙ্গী হিসেবে তাঁরা পেয়েছে ইউক্রেনকে। এমন সময় জাপানের ইউক্রেনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন কি মার্কিন শিবিরকে শক্তিশালী করবার প্রচেষ্টা কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। টোকিও যেমন চিন বিরোধী, তেমনি হোয়াইট হাউসের সঙ্গে তাঁদের সম্পর্ক যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক। সেক্ষেত্রে, জেলেনেস্কির সঙ্গে বৈঠকের সূত্রে জাপ-মার্কিন সৌহার্দ্য রচিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।প্রশান্তমহাসগরীয় অঞ্চলে চিনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর প্রশ্নে এ সম্ভাবনাকে নস্যাৎ করা যায় না।
❤ Support Us







