Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৮, ২০২৩

দুশো বছরের লুঠ করা জিনিসে সাজবে বাকিংহাম, চার্লসের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে তোলপাড় সাগর পারের রাজনীতি

আরম্ভ ওয়েব ডেস্ক
দুশো বছরের লুঠ করা জিনিসে সাজবে বাকিংহাম, চার্লসের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে তোলপাড় সাগর পারের রাজনীতি

চিত্র : সংবাদ সংস্থা

ভারত থেকে লুন্ঠিত সামগ্রীতে সেজে উঠতে পারে বাকিংহ্যাম । সম্প্রতি ইংল্যাণ্ডের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইংল্যাণ্ডের নতুন সম্রাটের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারত থেকে দুশো বছরে লুণ্ঠন করা একাধিক মূল্যবান রত্নখচিত অলঙ্কার সাড়ম্বরে সেজে উঠবে ব্রিটিশ রাজপ্রাসাদ। এ খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে । অনেকেই মনে করছেন, ভারত থেকে লুঠ করা সম্পদ দেওয়ার দাবি করতে পারে কেন্দ্রীয় সরকার।

৬ মে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লস ব্রিটিশ সিংহাসনে বসবেন। সে উপলক্ষে সমগ্র লণ্ডন জুড়ে সাজো সাজো রব। তুঙ্গে বাকিংহ্যামের প্রস্তুতি। কিন্তু দ্য গার্ডিয়ানের খবর তাঁদের যাবতীয় জাকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজনকে এখন প্রশ্নের সামনে ফেলে দিল। পত্রিকা ‘কস্ট অফ ক্রাউন’ শীর্ষক এক প্রতিবেদনে ভারতের মহাফেজখানার ৪১ পাতার একটি ফাইল সামনে এনেছে। যাতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের লুণ্ঠিত দ্রব্যের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তৃতীয় চার্লসের পূর্বপুরুষ বিভিন্ন সময়ে সে সমস্ত সামগ্রী ব্যবহার করেছেন। উত্তরাধিকারসূত্রে তিনি এখন সে সব সম্পদের মালিক। তাই অভিষেক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ভারত থেকে লুঠ করে আনা সেই সমস্ত সম্পদের সম্ভারে রাজপ্রাসাদকে সাজিয়ে তোলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মহাফেজখানার প্রকাশিত ফাইলে লুন্ঠিত দ্রব্যের তালিকায় প্রথমেই রয়েছে কোহিনূর হিরে। যা বর্তমানে ব্রিটিশ রানির মুকুটে বসানো রয়েছে। এছাড়াও পান্না বসানো একটি বেল্টের যা চার্লস অভিষেক অনুষ্ঠানের দিন ব্যবহার করতে পারেন। বাকিংহ্যামের রাজপ্রাসাদের সিন্দুকে ২২৪টি রত্নখচিত কণ্ঠহার। সেটিও সেদিন প্রকাশ্যে আনা হতে পারে। সেদিন রানি ক্যামিলারও অভিষেক হওয়ার কথা। কোহিনূর মুকুট মাথায়  নিয়ে তিনি সিংহাসনে বসতে পারেন। তবে,  রাজপরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!