Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৭, ২০২৫

হোস্টেলে ডেকে জুনিয়র ডাক্তারকে যৌন নির্যাতন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গ্রেফতার সহকর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
হোস্টেলে ডেকে জুনিয়র ডাক্তারকে যৌন নির্যাতন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গ্রেফতার সহকর্মী

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশজুড়ে। ডাক্তারদের সাথে রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন অসংখ্য মানুষ। তখনই প্রশ্ন উঠেছিল, আরজি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা দেশে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নেই। এবার মধ্যপ্রদেশে গোয়ালিয়রে সরকারি মেডিক্যাল কলেজে হাসপাতালে ২৫ বছরের এক জুনিয়র ডাক্তারের যৌন নির্যাতানের ঘটনা সেই প্রশ্নই আবার তুলছে।

একসঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অজুহাতে পরিত্যক্ত হস্টেলে নিয়ে উঠল তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রোববার গজরাজা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে। ঘটনার পর নির্যাতিতা চিকিৎসক তরুণী স্থানীয় কম্পু থানায় অভিযোগ দায়ের করেন।

গোয়ালিয়রের এসপি অশোক জাডন জানিয়েছেন, ‘ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ওই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে সম্প্রতি থাকতে শুরু করেছিলেন ওই তরুণী ডাক্তার। অভিযুক্ত নিজেও একজন জুনিয়র ডাক্তার এবং তরুণীর সঙ্গেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।’
পুলিশসূত্রে আরও খবর , রবিবার হস্টেলের একটি পরিত্যক্ত রুমে তাঁকে পড়াশোনায় সাহায্যের জন্য ডেকে পাঠান অভিযুক্ত। সেই ঘরেই তরুণীর ওপর যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। নির্যাতিতাকে হুমকি দেওয়ারও অভিযোগও রয়েছে।

কম্পু থানার পুলিশ মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক ডাঃ সঞ্জয় কুমার ইভানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ঘটনার পরবর্তী তদন্ত্য করছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!