Advertisement
  • দে । শ
  • মে ১০, ২০২৩

ফেডারেল কোর্টে দোষী সাব্যস্ত ট্রাম্প, ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
ফেডারেল কোর্টে দোষী সাব্যস্ত ট্রাম্প,  ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত

২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া যৌন হেনস্থার মামলায় ট্রাম্পের বিপক্ষে গেল আদালতের রায়। যদিও নিউইয়র্কের ফেডারেল কোর্টের রায়কে মানতে নারাজ ট্রাম্প। তিনি বলেছেন, জুরিদের রায় অসম্মানজনক। তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে, তাও ভিত্তিহীন। এদিকে জুরিরা ট্রাম্পকে দায়ী করেছেন ম্যাগাজিনের নিবন্ধ লেখিকা জেন ক্যারোলকে যৌন হেনস্থার পাশাপাশি তাঁকে অবমানননার দায়ে।

৯০ এর দশকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাঁকে ধর্ষণ ও যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেন জেন ক্যারোল। এই অভিযোগের জবাবে জেন ক্যারোলকে মিথ্যাবাদী বলেছিলেন ট্রাম্প। শেষপর্যন্ত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল ম্যানহাটনের ফেডারেল কোর্ট। ৯ জুরি সদস্যের ফেডারেল কোর্টের নির্দেশ, জেন ক্যারোলকে যৌন হেনস্থা ও অবমাননার দায়ে ক্ষতিপূরণ বাবদ ট্রাম্পকে ৫ মিলিয়ন ডলার দিতে হবে,লেখিকাকে

আগামী বছরে প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনও বয়সের নিরিখে রেকর্ড গড়বেন। বাইডেন বনাম ট্রাম্পের লড়াইয়ের আগে ফের নতুন করে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে যৌন হেনস্থা ও নারীকে অবমাননার দায়ে। যদিও তিনি বরাবরই সব অভিযোগই অস্বীকার করছেন।

আদালতের রায়ের পরে বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, জুরিরা যে রায় দিয়েছেন তা মর্যাদাহানিকর। রায়কে ডাইনি হত্যার সঙ্গে তুলনা করেছেন। ট্রাম্প এও বলেন, জেন ক্যারোলকে চেনেনই না তিনি। প্রসঙ্গত, জেন ক্যারোলের অভিযোগ, ৯০-এর দশকে ফিফথ এভিনিউয়ের একটি স্টোরের ড্রেসিং রুমে তাঁকে ধর্ষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। জেন ক্যারোল এই অভিযোগ তোলেন ২০১৯ সালে। সেইসময়েও ট্রাম্প যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন।

ম্যানহাটনের ফেডারেল কোর্টের এই রায়ের কী প্রভাব পড়তে চলেছে মার্কিন মুলুকের রাজনীতিতে সেও দেখার। তবে ট্রাম্পের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। কারণ ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সেঅর্থে ফৌজদারি নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!