- এই মুহূর্তে
- জুন ১১, ২০২২
বিরল ভাইরাসের জেরে পক্ষাঘাতে আক্রান্ত জাস্টিন বিবার, গ্র্যামি বিজয়ী পপ-তারকার বাতিল হল সব শো ।
অসুস্থ জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। বিরল ভাইরাসের হানায় পক্ষাঘাতে আক্রান্ত তাঁর দেহ। মুখের একদিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অনুরাগীদের এমনই দুঃসংবাদ দিলেন গায়ক নিজেই।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন বিবার। সেখানেই ২৮ বছর বয়সি মার্কিন গায়ক নিজের অসুস্থতার কথা জানান সকলকে। গ্র্যামি বিজয়ী এই সঙ্গীতশিল্পী বলেন, ‘রামসে হান্ট সিন্ড্রোম’ নামক মুখের একটি বিরল রোগে ভুগছি আমি। যার জেরে শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। মুখের ডানদিক অবশ হয়ে গিয়েছে। হাসতেও পারেন না তিনি। সেই সঙ্গে জানিয়ে দেন, সুস্থ না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরতি নিচ্ছেন। এর জন্য গুণমুগ্ধদের কাছে ক্ষমাও চেয়ে নেন বিবার। এই অসুস্থতার কারণেই সম্প্রতি টরন্টো, ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। অর্থাৎ আপাতত যে তাঁকে মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে না, তা নিশ্চিত করে দিলেন তারকা গায়ক।
ভিডিওর ক্যাপশনে বিবার লিখেছিলেন, ‘গুরুত্বপূর্ণ, দয়া করে দেখুন।’ ‘আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চোখের পলক পড়ছে না। মুখের এই অংশটা নাড়াতে পারছি না। ঠিক করে হাসতেও পারছি না। মুখের নানা অংশে সমস্যা রয়েছে। মুখমণ্ডলের একটা অংশ সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত। আমার শো বাতিল হওয়ার জন্য অনেকেই দুঃখ পেয়েছেন। তাঁদেরকে বলতে চাই, সম্পূর্ণ সুস্থ না থাকার জন্যই অনুষ্ঠান করতে পারছি না। বুঝতেই পারছেন অসুখটা বেশ সিরিয়াস। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে বিশেষজ্ঞের পরামর্শ মেনে মুখের অনেকরকম ব্যায়ামও করছি।’
গায়কের এমন সিরিয়াস অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। বিবারের দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরা। এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছেন গুণমুগ্ধরা।
❤ Support Us







