- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৩
আবার জরিমানার কবলে নীতীশ, এবার ২৪ লাখ
রবিবার চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের। স্লো ওভারেটের জন্য জরিমানার কবলে পড়তে হয়েছে নাইট অধিনায়ক নীতিশ রানাকে। তাঁর ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের এটা দ্বিতীয়বার স্লো ওভার রেটের অপরাধ। আগেও স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়তে হয়েছিল নীতিশ রানাকে। প্রথম অপরাধ হওয়ায় সেবার ১২ লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল। দ্বিতীয় অপরাধ হওয়ায় এবার নীতীশ রানার ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং দলের বাকি সদস্যদের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএল মিডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু আইপিএলের ন্যূনতম ওভারের অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে নীতিশ রানার দলের বিরুদ্ধে মরশুমে এটা দ্বিতীয় অপরাধ, তাই তার ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রথম একাদশের বাকি সদস্যদের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’ এরপরে যদি আবার নাইট রাইডার্সকে স্লো ওভারেটের কবলে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে নীতীশ রানাকে ৩৬ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক ম্যাচ নির্বাসনের কবলে পড়তে হবে।
চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে নাইট রাইডার্স। নাইটদের বাকি ম্যাচ জেতার পাশাপাশি বাকি দলের ওপরও তাকিয়ে থাকতে হবে।
❤ Support Us






