Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ২২, ২০২২

কলকাতায় আনন্দ।আগামীকাল শপথ অনুষ্ঠান নতুন রাজ্যপালের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় আনন্দ।আগামীকাল শপথ অনুষ্ঠান নতুন রাজ্যপালের

সস্ত্রীক রাজ্যে এলেন নতুন রাজ্যপাল । ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন সি ভি আনন্দ বসু । মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে, তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রাজভবনে এসে পৌঁছন ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে, বুধবার নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান । রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় দেশের উপ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর, মধ্যবর্তী সময়ে সাময়িক ভাবে দায়িত্বে ছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। এবার এই পদের স্থায়ী দায়িত্বে সি ভি আনন্দ বসু ।

প্রাক্তন এই আমলা ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । গত শুক্রবার তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের চিঠি প্রকাশিত করা হয়েছিল। নোটিসের ঠিক পাঁচ দিনের মাথায় দায়িত্ব নিতে কলকাতায় এসে পৌঁছলেন আনন্দ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!