Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৫

রাজৌরির ঘটনায় জম্মু কাশ্মীরে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজৌরির ঘটনায় জম্মু কাশ্মীরে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

জম্মু কাশ্মীরে ১৭ জন ব্যক্তির রহস্যজনক মৃত্যুর পরে অবস্থা ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। প্রাথমিকভাবে মৃত ৩ পরিবারের বাড়ি অবরুদ্ধ করে দেয় পুলিশ। প্রশাসনের কর্তারা গোটা গ্রামকে ৩টি ভাগে কনটেইনমেন্ট জোন (Containment Zone) হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকায় কোনোপ্রকার জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার প্রায় ২৩০ জন ব্যক্তিকে সংক্রামিত সন্দেহে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। কেন্দ্রের তরফে পাঠানো বিশেষ তদন্ত দল বিষের উৎস অনুসন্ধান চালিয়ে জানতে পারে স্থানীয় একটি ঝরনা থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। বাউলি নামে স্থানীয় এক ঝরনা নিরাপত্তার খাতিরে বন্ধ করে রাখা হয়েছে। ওই ঝরনার জল পরীক্ষা করে তাতে পেস্টিসাইডের নমুনা পাওয়া গিয়েছিল। চিন্তার বিষয়, যে ধরনের পেস্টিসাইডের নমুনা মিলেছে তা সাধারণত কাশ্মীরে চাষের জন্য ব্যবহার করা হয় না।

এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, লখনৌতে টক্সিকোলজি ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে নমুনা পরীক্ষা পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কারণটি কোনও সংক্রমণ, ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় বরং একটি বিষ। তিনি আরো জানান, “বিষের প্রকৃতি নিয়ে তদন্ত চলছে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি বিশ্বাস করি শীঘ্রই সমাধান পাওয়া যাবে। উপরন্তু, অন্য কোনো কারণ বা অবৈধ কার্যকলাপ এই ঘটনায় ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।”

এই পরিস্থিতিতে, শুক্রবার রাজৌরি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অমরজিৎ ভাটিয়া সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, প্রশাসনের তরফে রাজ্যের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “গত দেড় মাসে তিন পরিবারের ১৭ জন রহস্যজনক পরিস্থিতিতে মারা যাওয়ার পরে জম্মু-কাশ্মীরে জরুরি অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।” রাজ্যে চলমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য ইতিমধ্যে ১০ জন অতিরিক্ত মেডিক্যাল ছাত্রকে চিকিৎসকদের সহায়তার কাজে নিযুক্ত করা হয়েছে। বুধবার আক্রান্ত চারজনকে জম্মু ও চণ্ডিগড়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকের বিশেষ দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে রোগিদের। নিহত পরিবারের সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনসহ প্রায় ২৩০ জন ব্যক্তিকে শুক্রবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রাজৌরির নার্সিং কলেজ কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছে তাঁদের। পুলিশের বিশেষ তদন্ত দল বা সিট তাঁদের কাজ জারি রেখেছে, এই ঘটনায় এখনো অবধি ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

পুনের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সহ জাতীয় পরীক্ষাগারগুলি নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে বলেছিল, জম্মুঅ কাশ্মীরে দুর্ঘটনা কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণে হয়নি। নিউরোটক্সিনের প্রভাবেই মৃত্যুগুলি ঘটেছে। ডাঃ ভাটিয়াও ওই মতামত সমর্থন করেছেন।

মঙ্গলবার রাজৌরির বুধাল গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানিয়েছিলেন, একসঙ্গে এত মানুষের মৃত্যু উদ্বিগ্নের, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। শীঘ্রই সে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন । তিনি আরো বলেছিলেন, সব জায়গায় বড় হাসপাতাল গড়া সম্ভব নয়। তবে জেলাস্তরে স্বাস্থ্যব্যবস্থায় কী খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে। বাধাল গ্রামেও উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরেই জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটাতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!