- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
সন্তানদের বিয়েতে আইনি স্বীকৃতির কাতর আবেদন। শীর্ষ আদালতে চারশ অভিভাবকের খোলা চিঠি
সমলিঙ্গ বিবাহের বৈধতা প্রসঙ্গে প্রধান বিচারপতির কাছে জানিয়ে চিঠি লিখলেন ৪০০ অভিভাবক। তাঁরা বিবাহে আইনি স্বীকৃতি চেয়েছেন। সেকারণে তাঁদের এ পদক্ষেপ। তাঁদের এলজিবিটিকিউআই এ সন্তানরা যাতে স্বাচ্ছন্দ্যে সুস্থ ও নিরুপদ্রব বৈবাহিক জীবন যাপন করতে পারেন, তা সুনিশ্চিত করতে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন তাঁরা।
সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি চলছে। এমতাবস্থায় ‘সুইকার- দ্য রেনবো পেরেন্টস’ নামের একটি সংগঠন চিঠি পাঠিয়েছে আদালতে। সেখানে লেখা হয়েছে, ভারতের মতো বৈচিত্র্যে ভরা দেশে আমাদের সন্তানদের বিয়েকে বৈধতা দিতে আইনি দরজা খুলে দেওয়া হবে। আমাদের বয়স হয়েছে। কেউ কেউ শিগগিরি ৮০ ছোঁবে। আমাদের আশা, আমরা আমাদের জীবদ্দশাতেই আমাদের সন্তানদের ‘রামধনু’ বিয়ে দেখে যেতে পারব।
আদালত এখনও এ মামলায় কোনো সুনির্দিষ্ট অবস্থান নেয়নি। সম্প্রতি কেন্দ্র হলফনামা পেশ করে সমলিঙ্গ বিবাহের তীব্র বিরোধিতা করেছে। প্রধান বিচারপতি বিয়ের জন্য পুরুষ ও নারীর অপরিহার্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে বিবাহ আইনি স্বীকৃতি পেলে বহু পরিবার সুস্থ ভাবে জীবন যাপনের স্বাদ পাবে। আইনি জটিলতায় তা কত দীর্ঘতর হবে, তা বলা মুশকিল।
❤ Support Us






