- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৩
চুক্তি চূড়ান্ত, আল–হিলালে মেসি
সংবাদ সংস্থা এএফপি–র দাবি, সৌদি প্রো লিগের ক্লাব আল–হিলালের সঙ্গে তাঁর চুক্তি চূড়ান্ত। ৪০০ কোটি ডলারে ২ বছরের জন্য তিনি আল–হিলালের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন
আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। সৌদি আরবের লিগে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন মেসি। সংবাদ সংস্থা এএফপি–র দাবি, সৌদি প্রো লিগের ক্লাব আল–হিলালের সঙ্গে তাঁর চুক্তি চূড়ান্ত। ৪০০ কোটি ডলারে ২ বছরের জন্য তিনি আল–হিলালের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। স্ত্রী আন্তেলীও রোকুজ্জোর আপত্তি সত্ত্বেও তিনি আল–হিলালে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল এবং সংবাদসংস্থা এএফপি দাবি করছে, ইতিমধ্যেই আল–হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। শুধু মেসির জন্যই সৌদি ক্লাবটি খরচ করছে ৪০০ মিলিয়ন ডলার। শুধু লিওনেল মেসিই নন, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকোয়েটসকেও আগামী মরশুমে দলে নেওয়ার ব্যাপারে চুক্তি নিশ্চিত করে ফেলেছে আল–হিলাল। এই দুই ফুটবলারের পেছনে সৌদি ক্লাবটির খরচ হবে ৬৬০ মিলিয়ন ডলার।
আগামী জুনমাসের ৩০ তারিখ পিএসজি–র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। এরপর প্যারিসের ক্লাবটিতে যে মেসি থাকছেন না তা প্রায় নিশ্চিত। অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করতে যাওয়ার জন্য মেসিকে নির্বাসিত করেছিল পিএসজি। যদিও সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি। সোমবার অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। তবুও মেসির সঙ্গে পিএসজি–র সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে, তাত সহজে বরফ গলবে না।
মেসির মতো সার্জিও বাসকোয়েটসও জুনের ৩০ তারিখ ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা তাঁর সঙ্গে আর নতুন চুক্তি করছে না। তাই তাঁকে নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে। বার্সার আর এক ফুটবলার জর্ডি আলবাকেও নিতে চায় আল–হিলাল।
❤ Support Us







