- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৯, ২০২৩
দেশের জার্সি গায়ে ১০০ গোলের মাইলস্টোনে লিওনেল মেসি
আগের ম্যাচেই পানামার বিরুদ্ধে স্পর্শ করেছিলেন জীবনের ৮০০তম গোলের মাইলস্টোন। এবার আর্জেন্টিনার জার্সি গায়ে গোলের সেঞ্চুরিতে পৌঁছে গেলেন লিওনেল মেসি। কুরাসাওয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করে দেশের জার্সি গায়ে ১০০ গোলের মাইলস্টনে পৌঁছে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোল করলেন লিওনেল মেসি। তিনি নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আলি দাইয়ির সঙ্গে।
🐐 Lionel Messi’s goal against Curaçao is now his;
⚽️ 100th goal for Argentina
⚽️ 46th international friendly goal
⚽️ 801st senior career goal
⚽️ 2nd Argentina goal of 2023🇦🇷He’s now the 1st ever player to score 100 goals in Argentina’s history.#Messi𓃵|#GOAT𓃵|#Argentina pic.twitter.com/4xAkki93QO
— FIFA World Cup Stats (@alimo_philip) March 28, 2023
কুরাসাওয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৭–০ ব্যবধানে। বিপক্ষ দল একেবারেই শক্তিশালী প্রতিপক্ষ ছিল না। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন মেসিরা। প্রথমার্ধেই ৫ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল। ম্যাচের ২০ মিনিটে মেসি প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ২৩ মিনিটে ২–০ করেন নিকোলাস গাঞ্জালেস। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল লিওনেল মেসির। ২ মিনিট পরেই ৪–০ করেন এঞ্জো ফার্নান্ডেজ। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার দাপট অব্যাহত ছিল। মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্ক্যালোনি। এরপর ৭৮ মিনিটে পরিবর্তন হিসেবে মাঠে নেমে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে সপ্তম গোলটি করেন গঞ্জালো মন্টিয়েল। কুরাসাওয়ার বিরুদ্ধে এদিন হ্যাটট্রিক করে ১০২ গোলে পৌঁছে গেলেন লিওনেল মেসি। দেশের গায়ে খেলেছেন ১৭৪ ম্যাচ। তাঁর সামনে রয়েছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি গোল করেছেন ১২২টি। অন্যদিকে ইরানের আলি দাইয়ি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি করেছেন ১০৯ গোল।
❤ Support Us






