Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২১, ২০২৫

৭টি বিলাসবহুল গাড়ি কিনতে দরপত্র আহ্বান ! লোকপালের বিজ্ঞপ্তি ঘিরে সমলোচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
৭টি বিলাসবহুল গাড়ি কিনতে দরপত্র আহ্বান ! লোকপালের বিজ্ঞপ্তি ঘিরে সমলোচনা

দেশের দুর্নীতি দমন সংস্থা ন্যায়পাল, লোকপাল কর্তাদের এখন চাই বিলাসবহুল গাড়ি। তাই বিলাসবহুল গাড়ি কেনার জন্য দরপত্র আহবান করেছে দেশের দুর্নীতি দমন সংস্থা। যে গাড়িগুলি এক একটা দাম ৭০ লক্ষ টাকা।

১৬ অক্টোবর একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের ন্যায়পাল, লোকপালের কাছে ৭টি বিএমডব্লিউ ৩ সিরিজ ৩৩০ এলএই গাড়ি সরবরাহের জন্য স্বনামধন্য সংস্থাগুলি থেকে উন্মুক্ত দরপত্র আহবান করছে। দরপত্রের বিজ্ঞপ্তি অনুসারে এগুলি খোলার তারিখ থেকে ৯০ দিনের জন্য বৈধ থাকবে। গাড়ি নির্মাতা বিএমডব্লিউকে লোকপাল চালক এবং কর্মীদের ৭ দিনের প্রশিক্ষণ দিতে বলা হবে। যার মধ্যে গাড়ির ইলেকট্রনিক্স সিস্টেম এবং পরিচালনা শেখানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

লোকপালের এই বিজ্ঞপ্তি ক্ষোভের জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর অভিযোগ, “সরকার এমন কিছু লোককে নিয়োগ করে, যারা দুর্নীতির ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নন। বরং বিলাসিতা নিয়ে ব্যস্ত। এইসব ব্যক্তিকে নিয়োগ করে সরকার লোকপালকে ধূলিসাৎ করার চেষ্টা করছে। ওই সদস্যদের তেমন কোন কাজ নেই ।এখন নিজেদের জন্য ৭০ লক্ষ টাকা খরচ করে বিএমডব্লিউ গাড়ি কিনছে।”

কংগ্রেসের যুব শাখাও তীব্র সমালোচনা করেছে। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এক সময় জবাবদিহির প্রতীক হিসেবে পরিচিত লোকপাল প্রতিষ্ঠানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার এমন একটা সংস্থার জন্য বিলাসবহুল বিদেশী গাড়ি কিনছে, যেখানে কোনও গুরুত্বপূর্ণ নিয়োগ নেই।

২০১১ সালে দুর্নীতি বিরোধী কর্মী আন্না হাজারের দেশব্যাপী আন্দোলনের পর প্রথম লোকপালের পরিকল্পনা করা হয়েছিল তবে নিয়োগে বিলম্ব এবং এর কার্যকারিতার স্বাধীনতা নিয়ে প্রায় সেই প্রশ্ন উঠেছে। লোকপালে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সময় নতুন এই গাড়ি কেনার বিতর্কের সুত্রপাত।

অতীতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকপালের তদন্তের মুখোমুখি হয়েছিলেন। সিবিআই তাঁর বিরুদ্ধে লোকপালের কাছে একটা রিপোর্ট দাখিল করে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে সিবিআই মহুয়া মৈত্র, ব্যবসায়ী দর্শন হীরানন্দানি এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছিল। লোকপালের নির্দেশে সিবিআই মহুয়া মৈত্রের একাধিক বাসস্থানে তল্লাশি চালিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!