- দে । শ
- মার্চ ২৭, ২০২৩
রমজানে লণ্ডন জুড়ে উৎসব, আলোক সজ্জায় নাচছে ব্রিটিশ রাজধানী ! সংগ্রহশালায় ইফতার পার্টিতে বহুত্বের ম ম খুশবু
চিত্র : সংবাদ সংস্থা
ধর্মীয় হিংসায় বিদ্ধ বিশ্বে মহামানবের অনন্য দৃষ্টান্ত স্থাপন করল লণ্ডন। শহরের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়াম শুক্রবার ওপেন ইফতার পার্টির আয়োজন করে। রমজান টেণ্ট চ্যারিটি প্রোজেক্ট আয়োজিত সমাবেশে ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করলেন ৪০০ জনের বেশি।
রমজান টেণ্ট সেবা প্রকল্পের আহ্বায়ক ওমর সালহা জানিয়েছেন, রমজানের একমাস জুড়ে লণ্ডন ছাড়াও বার্মিংহ্যাম, ম্যাঞ্চেষ্টার, কেমব্রিজ সহ দশ এলাকায় তাঁরা মুক্ত ইফতার পার্টির আয়োজন করা হবে। তাঁর সংস্থা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে এক জায়গায় বসিয়ে খাওয়ানোর দায়িত্ব পালন করব আমরা। গত দশ বছর ধরে এ কাজ করছি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্কুল ওফ ওরিয়েন্টাল এণ্ড আফ্রিকান স্টাডিজ-এর বিভিন্ন পড়ুয়ারা। এরা বহু দেশের বাসিন্দা। সাম্প্রদায়িক ঘৃণার মোকাবিলায় এদের লড়াই সর্বজনবিদিত। লক্ষ্য তাঁদের মহামনাবিক ঐক্য আর শান্তির প্রতিষ্ঠা। যা ইসলামের অন্তর্নিহিত আদর্শের অবিচ্ছেদ্য অঙ্গ।
ভয়াবহ ভূমিকম্পে নিহত তুরস্ক-সিরিয়ার মানুষকে স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। সালহা জানিয়েছেন, পরে ট্রাফালগার স্কোয়ারে তাঁরা সবথেকে বড়ো আকারে ইফতার পার্টির আয়োজন করবেন। এছাড়াও, শেক্সপিয়র’স গ্লোব থিয়েটার, চেলসি ফুটবল ক্লাবের স্টেডিয়াম সহ নানা অঞ্চল উপবাস ভঙ্গের উৎসবে যোগ দেবে। সমগ্র লণ্ডন শহরকে ক্রিসমাসের ধাঁচে আলোক উজ্জ্বল করে তোলা হয়েছে। বহু দেশেও এরকম হয়ে থাকে । ব্রিটেনেও হয়েছে। কিন্তু এবারের রমজান ডেকে আনল মানবপ্রেমের ভিন্নতর মাত্রা, যেখানে একত্ব আর বহুত্ব ছড়িয়ে আছে হৃদয়ে, হৃদয়ের বাইরে। অবশ্যই এক বিরল সমারোহ।
❤ Support Us






