- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৮, ২০২৩
হায়দরাবাদকে হেলায় হারিয়ে জয়ের সরণিতে ফিরল লখনউ
নিজেদের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারাল ৫ উইকেটে। ব্যাটে–বলে দুরন্ত পারফরমেন্স করে লখনউকে জয় এনে দিলেন ক্রুণাল পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারে ১২৭/৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। তৃতীয় ওভারের পঞ্চম বলে মায়াঙ্ক আগরওয়ালকে (৮) তুলে নেন ক্রূনাল পান্ডিয়া। অস্টম ওভারে আবার ধাক্কা ক্রূনালের। পঞ্চম বলে তুলে নেন আনমোলপ্রীতকে (২৬ বলে ৩১)। পরের বলেই এইডেন মার্করামের (০) স্টাম্প ছিটকে দেন ক্রূনাল। হ্যারি ব্রুককে (৩) তুলে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে আরও চাপে ফেলে দেন রবি বিষ্ণোই।
৯ ওভারের মধ্যে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠি (৪১ বলে ৩৫) ও ওয়াশিংটন সুন্দরের (২৮ বলে ১৬) ৪১ রানের জুটি কিছুটা মান বাঁচায় দলের। আব্দুল সামাদের ১০ বলে অপরাজিত ২১ রান সানরাইজার্সকে ১২১/৮ রানে পৌঁছে দেয়। দুরন্ত বোলিং করে ১৮ রানে ৩ উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। ২৩ রানে ২ উইকেট অমিত মিশ্রর।
জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ফজলহক ফারুকির বলে আউট হন মেয়ার্স (১৪ বলে ১৩)। পরের ওভারেই দীপক হুডাকে (৭) তুলে নেন ভুবনেশ্বর কুমার। এরপর অধিনায়ক লোকেশ রাহুল ও ক্রূনাল পান্ডিয়া জুটি দলকে এগিয়ে নিয়ে যান। ক্রূনালকে (২৩ বলে ৩৪) তুলে নেন উমরান মালিক। লোকেশ রাহুল (৩১ বলে ৩৫) ও রোমারিও শেফার্ডকে (০) যখন আদিল রশিদ পরপর ২ বলে ফেরান, ততক্ষণে জয়ের কাছাকাছি পোঁছে গেছে লখনউ। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস ( ১২ বলে অপরাজিত ৯) ও নিকোলাস পুরান (৬ বলে অপরাজিত ১১)। আদিল রশিদ ২৩ রানে নেন ২ উইকেট।
❤ Support Us






