- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৮, ২০২২
সুন্দরী বউকে ফিরে পেতে পুলিসের দ্বারস্থ মধ্যপ্রদেশের যুবক।
গত বছরের ৩০ এপ্রিল দেখাশোনা করেই নন্দু আর রিনা পালের বিয়ে হয়। কিন্তু স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ রিনা। বিয়ের পর মাত্র তিন দিনই তাঁর সঙ্গে থেকেছেন। তারপর তাঁকে ছেড়ে বাপের বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরে পেতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের ছতরপুর জেলার বাসিন্দা নন্দু! পুলিসকে বলেছেন— আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, এ জন্যই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছেন না। ‘ তাঁর আবেদন শুনে পুলিশ বিস্মিত ।
নন্দুর অভিযোগ, বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তিনি ফিরে আসতে অস্বীকার করেন এবং নন্দুর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন । স্ত্রীর সঙ্গে বার বার দেখা করার চেষ্টা করেছেন নন্দু। কিন্তু তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি । এর পরই আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন এবং ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হয়ে বলেন, “আমি দেখতে ভালো নই ঠিকই, তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?’
❤ Support Us







