Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১০, ২০২৩

১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল, উচ্চ মাধ্যমিক ২৫

আরম্ভ ওয়েব ডেস্ক
১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল, উচ্চ মাধ্যমিক ২৫

মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। আগামী ১৯ মে সকাল দশটা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম ও রোল নাম্বার দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীররা। এসএমএসের মাধ্যমেও জানা যাবে রেজাল্ট। এবছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক, শেষ হয় ৪ মার্চ। এখানে বলা প্রয়োজন, এ বারে সবথেকে কম সময়ের মধ্যে ফল প্রকাশ করছে পর্ষদ। পরীক্ষার্থীর সংখ্যা এ বারে বেশ খানিকটা কম ছিল। সেজন্যই কি ৭৫ দিনের মধ্যে ফল ঘোষণা তা নিয়ে উঠছে  প্রশ্ন।

শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণও ঘোষিত হয়েছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিকভাবে স্থির হয়েছে, ২৫  মে পরীক্ষার দল ঘোষণা করা হবে। ১১ টা থেকে জানা যাবে ফলাফল।  সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। উচ্চ মাধ্যমিকে এবছর  পরীক্ষা দিয়েছে  ৮ লক্ষ ৫৫ হাজার।  এমাসের শেষেই সুনিশ্চিত হবে তাদের আগামীর যাত্রাপথ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!