Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১২, ২০২২

মারা গেল হিরো ইঁদুর ! ৫ বছরের ক্যারিয়ারে ১০০-র বেশি ল্যান্ডমাইন খুঁজেছে সে।

আরম্ভ ওয়েব ডেস্ক
মারা গেল হিরো ইঁদুর ! ৫ বছরের ক্যারিয়ারে ১০০-র বেশি ল্যান্ডমাইন খুঁজেছে সে।

৮ বছর বয়সে মারা গেল মাগাওয়া ! স্নিফার কুকুরের মতো স্নিফার ইঁদুর মাগাওয়া কম্বোডিয়ার বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। ৫ বছরের ক্যারিয়ারে ১০০-র বেশি ল্যান্ডমাইন খুঁজে বের করেছিল মাগাওয়া । দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটিতেবহু মানুষের জীবন বাচিয়েছে মাগাওয়া । আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থা এপিওপিও-র মোতায়েন করা সবচেয়ে সফল ‘নায়ক ইঁদুর’ ছিল মাগাওয়া। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ‘মাগাওয়া সুস্থ ছিল । গত সপ্তাহেও ছন্দেই ছিল সে । কিন্তু সপ্তাহান্তে একটি বেশি ঘুমাতে শুরু করে এবং তারপর খাবারের প্রতি তার আগ্রহ কমে যায়।’

বলা জরুরি, কয়েক দশকের গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত, কম্বোডিয়া হল বিশ্বের সবচেয়ে বেশি ল্যান্ডমাইন থাকা দেশগুলির মধ্যে একটি । এখানে ১,০০০ বর্গ কিমি (৩৮৬ বর্গ মাইল) জমি এখনও দূষিত । বিস্ফোরণের ফলে এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের অঙ্গহানির ঘটনা ঘটেছে । প্রায় ৪০,০০০ এরও বেশি মানুষ বিস্ফোরনে অঙ্গ হারিয়েছেন। এপিওপিও জানিয়েছে মাগাওয়াকে কম্বোডিয়ার মানুষ কখনও ভুলবে না । সে তার প্রখর ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে এলাকার মানুষকে নিরাপদে বাস করার সুযোগ করে দেয়। পেলেই মাটিতে আঁচড় কেটে সহযোদ্ধাদের জানিয়ে দেয় তারা। এই ইঁদুরদের প্রশিক্ষণ দেয় বেলজিয়ামের একটি সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!