Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ৩০, ২০২২

সিণ্ডেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, ঘোষণা ফড়নবিসের । সন্ধ্যায় শপথ

আরম্ভ ওয়েব ডেস্ক
সিণ্ডেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, ঘোষণা ফড়নবিসের । সন্ধ্যায় শপথ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পড়ে যায়। ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাডী’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার অন্যতম শরিক) সরকারের।উদ্ধব ঠাকরের ইস্তফা ঘোষণার পর মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হওয়া বিজেপি নেতাদের ভিড়ে শুরু হয়ে যায় মিষ্টি বিলি। আর সেই সঙ্গে বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডনবিসের নামে ওঠে স্লোগান। মহারাষ্ট্রের মসনদে বসতে চলেছেন তিনি এমনই খবর শোনা গিয়েছিল । কিন্তু সমস্ত হিসেব উল্টে দেবেন্দ্র ফড়নবিস ঘোষণা —মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে । বালাসাহেব ঠাকরেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত, বললেন দেবেন্দ্র । বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়ই শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, নয়া মন্ত্রিসভায় থাকতে পারেন বিজেপির ২৫ ও সিণ্ডের অনুগামী ১৩ জন।
‘১৯-এর শেষদিকে হওয়া নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচনে লড়েছিল শিব সেনা। সর্বাধিক আসনে জয়লাভ করেছিল গেরুয়া বাহিনী। তবে সরকারের রাশ কীভাবে রাখা হবে, সেই সমীকরণ নিয়ে জট না খোলায় দ্বিতীয় সর্বোচ্চ আসনে জেতা শিব সেনা জোট বাঁধে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে। তখন থেকেই সুযোগ খুঁজছিল পদ্ম শিবির। অবশেষে বকলমে ক্ষমতায় প্রত্যাবর্তন বিজেপির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!