Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১০, ২০২২

মেয়েরা কাজ করুর, চায় না তালিব সরকার, তালিবানের হিজাব-নির্দেশ নিয়ে গর্জে উঠল নোবেলেট মালালা

আরম্ভ ওয়েব ডেস্ক
মেয়েরা কাজ করুর, চায় না তালিব সরকার, তালিবানের হিজাব-নির্দেশ নিয়ে গর্জে উঠল নোবেলেট মালালা

সম্প্রতি তালিবান নতুন নির্দেশ দিয়েছে আফগান মহিলাদের হিজাব পড়তেই হবে । নোবেল কন্যা মালালা ইউসুফজাই তালিবানের এই নির্দেশ নিয়ে মুখ খুললেন । বললেন, এই নির্দেশ আসলে আফগান নারীদের প্রগতিকে রুখে দেওয়ার চেষ্টা । জনজীবন থেকে মেয়ে ও মহিলাদের মুছে দিতে চাইছে তালিবান । ওরা চাইছে মেয়েরা যাতে স্কুলে যেতে না পারে, কর্মক্ষেত্রে যেতে না পারেন । বাড়ির পুরুষ ছাড়া মেয়েদের বেড়াতে যাওয়ার অনুমতি নেই। বাইরে বের হতে হলে মেয়েদের আপাদমস্তক কাপড়ে ঢেকে বেরোতে হবে। একের পর এক ফতেয়া জারি করে তালিব সরকার আফগান মেয়েদের কোণঠাসা করেই চলেছে এবার এর প্রতিবাদে টুইটে গর্জে উঠলেন নোবেল কন্যা মালালা ইউসুফজাই।

মালালার বার্তা বিশ্বের সমস্ত শক্তি যেন এই তালিবানি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াক । এই ধরনের সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘনের সমান । এর আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গাতেরাসও তালিবান সরকারের ‘ফতোয়া’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । ধীরে ধীরে তালিবান আফগান নারীদের মানবাধিকারে হস্তক্ষেপ করছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ।
গতবছরই আফগানিস্তানের মসনদ দখল করে নেয় তালিবান । তালিবানি শাসন আফগান মলুকে চালু হওয়ার পর থেকেই আতঙ্ক বেড়েছে মহিলাদের মধ্যে । যদিও প্রথম দিকে তালিবানরা বলেছিল , সময়ের উপযোগী শাসন ব্যবস্থাতেই তাদের ভরসা । কিন্তু যত সময় এগিয়েছে, তাদের পুরনো চেহারাই সামনে এসেছে ।

এর আগে মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা, এর পর গাড়ি চালানোর অধিকার কেড়ে নেওয়া, মেয়েদের স্টিয়ারিং ধরা নিয়ে সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বরং কাবুল সহ একাধিক প্রদেশে মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দেওয়াই বন্ধ করে দেওয়া হয়েছে । যা হতবাক করেছিল গোটা বিশ্বকে । এর দিন কয়েকের মধ্যেই আবার আফগানি মুলুকে মহিলাদের হিজাব পরার নির্দেশ দিল তালিবান সরকার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!