- দে । শ
- এপ্রিল ১৮, ২০২৩
দুই মলাটে ফিরছেন মালালা । নোবেল জয়ীর কলমে মুক্তির সন্ধান
নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেমে নেই। কিশোরীবেলায় তালিবানরা মালালাকে হত্যা করতে চেয়েও ব্যর্থ হয়েছে। ধর্মোন্মাদদের উন্মাদনা থেকে রক্ষা পাওয়া সেই মালালা আবারও জানাবেন তাঁর জীবনের কাহিনি।
মালালার বয়স এখন ২৫। যে ধর্মান্ধ রাজনীতির শিকার হয়েছিলেন নিজেই, সেই ধর্মোন্মাদরা আজও রয়েছে। আফগানিস্তানে তালিবান শাসনে হাজার হাজার মেয়ের শিক্ষা ও স্বাধীনতার অধিকার কেড়ে নিতে নির্বিচারে ফতোয়া জারি হচ্ছে, নারীশিক্ষা চরম অবহেলার শিকার।নারীশিক্ষায় ও স্বাধীনতার লড়াইয়ে মালালা ইউসুফজাই বিশ্বজোড়া দৃষ্টান্ত। এই পরিস্থিতিতে মালালা নিজের জীবনের লড়াইয়ের কোন কথাগুলো লিখবেন? এইসময়ের পৃথিবীতে বিশ্বজুড়ে অবহেলিত, উদাসীনতার শিকার সেইসব নারীদের রোজনামচাও ফুটে উঠবে তাঁর সাম্প্রতিক বইতে।প্রকাশিতব্য নতুন বইটি সম্পর্কে মালালা শুধু বলেছেন, বইটা জীবনকে ফিরিয়ে দেখাবে।আমার নতুন কাহিনি পড়ে পাঠকই যেন স্বীকৃতি পান, এভাবে লেখা হয়েছে। কাহিনিজুড়েই রয়েছে আত্মপরিচয়ের সন্ধান। মালালা আরও জানিয়েছেন, গত কয়েক বছরে তাঁর জীবন আসাধারণভাবে রূপান্তরিত হয়েছে। যন্ত্রণা ও আনন্দের যে উপলব্ধি কার্যত এটা আমাদের সমৃদ্ধ করে।বইটির সাম্ভাব্য প্রকাশ কবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মালালা।
এটি মালালার প্রথম বই নয়। ২০১৩ সালে মালালা ইউসুফজাইয়ে প্রথম বই’ আই অ্যাম মালালা: দি স্টোরি অফ দি গার্ল হু স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড ওয়াজ শ্যুট বাই দি তালিবান’। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠক চিত্ত আকর্ষণ করে এই বই।
❤ Support Us







