Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২৮, ২০২২

আবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া ।

৩ দিনের জন্য আবার জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার গন্তব্য পুরুলিয়া ও বাঁকুড়া। স্রেফ প্রশাসনিক বৈঠক নয়, দুই জেলাতে কর্মিসভাও করবেন তিনি।জঙ্গলমহলের কি আবার সক্রিয় হচ্ছে মাওবাদীরা? একাধিক জায়গায় থেকে উদ্ধার হয়েছে পোস্টার। কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বোঝার চেষ্টা করেছিলেন, এলাকায় কি সত্যিই মাওবাদীরা আসছে নাকি অন্য কেউ অন্য কোনও উদ্দেশ্য নিয়ে এই পোস্টার লাগাচ্ছে? জোর দিয়েছিলেন উন্নয়নে।

জানা গিয়েছে, আগামিকাল রবিবার দুর্গাপুরে যাবেন মুখ্যমন্ত্রী। সেদিন কোনও কর্মসূচি নেই। সোমবার পুরুলিয়া প্রশাসনিক বৈঠক, মঙ্গলবার কর্মিসভা। সেদিন আবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন বুধবার কর্মিসভা সেরে ফিরবেন কলকাতায় ।

মুখ্যমন্ত্রীর সফরের আগে পুরুলিয়ায় পানীয় জল প্রকল্পের কাজ শুরু করল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। ২০১৩ সাল থেকে থমকে ছিল কাজ। ২৯৬ কোটি টাকার এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে জাপানের সংস্থা জাইকা।


❤ Support Us
error: Content is protected !!