Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ২৬, ২০২২

বিশ্ববিদ্যালয়ে আচার্য এবার মুখ্যমন্ত্রী। আইনি প্রক্রিয়া শুরু।

এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্ববিদ্যালয়ে আচার্য এবার মুখ্যমন্ত্রী। আইনি প্রক্রিয়া  শুরু।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে রাজ্যপালের বদলে এবার থেকে মুখ্যমন্ত্রী বসবেন । মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নে ব্রাত্য বসু বলেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । এবার এই সিদ্ধান্ত পাস করানো হবে বিধানসভায় । বিধানসভায় পাস হওয়ার পর, তারপর তা আইন হিসেবে গৃহীত হবে। প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণটাই রাজনৈতিক সিদ্ধান্ত । রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের যে সমীকরণ, তারই ফলস্বরূপ এই সিদ্ধান্ত ।

যদিও জানা যাচ্ছে, ২০১০ সালে এই সুপারিশ করেছিল পুঞ্ছি কমিশন । রাজনাথ সিং ছিলেন সেই কমিশনে । ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরল এই বিধি গ্রহণ করেছে। ২০০৭ সালে মদনমোহন পুঞ্ছির নেতৃত্বে কমিটি গঠিত হয় । ২০১০ সালে কমিটি রিপোর্ট দেয় । কেন্দ্র রাজ্য সম্পর্ক, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা সহ একাধিক বিষয়ে সুপারিশ করে কমিটি । একগুচ্ছ সুপারিশের মধ্যে ছিল এই সুপারিশটিও।

প্রসহ্গত, শিক্ষায়  ‘স্টার অব গভর্নেন্স- স্কচ’ অ্যাওয়ার্ড পেল রাজ্য । ১৮ ই জুন নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের হাতে । আজই এই সুখবর জানানো হল রাজ্যকে । সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে ‘স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১’ এই ক্যাটাগরিতে ।

এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই আওয়ার্ড। এবার রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পাচ্ছে। মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হল রাজ্যকে ।

করোনার সময়ও পড়ুয়াদের জন্য ভালো কাজ করা ও শিক্ষা বিস্তারের স্বীকৃতি স্বরূপ রাজ্যের শিক্ষা দফতর পেয়েছে এই আন্তর্জাতিক পুরস্কার। রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দুটি বিভাগই সেরার তকমা পেয়েছে । এই মুহূর্তে শিক্ষা দফতরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু । ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তির খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষা দফতর।

সাধারণত, মন্ত্রী বা বিভাগের প্রধান ব্যক্তিগতভাবে এই পুরস্কার গ্রহণ করেন। ২০২০ সালে, পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী ডঃ শশী পাঞ্জা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের হয়ে রাজ্যের জন্য এই পুরস্কার পেয়েছেন। এবার সেক্ষেত্রে ব্রাত্য বসুর এই পুরস্কার নিতে দিল্লি যাওয়ার সম্ভাবনা আগামী ১৮ জুন। এবারই প্রথম নয়। তাছাড়া শুধু রাজ্যের শিক্ষা দফতরই নয়, স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্যের পর্যটন দফতরও। এর আগে রাজ্য সরকারের একাধিক দফতর ও একাধিক প্রকল্প আন্তর্জাতিক স্বীকতি পেয়েছে। জাতীয় স্তরেও সেরার পুরস্কার পেয়েছে বাংলা।


❤ Support Us
error: Content is protected !!