- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৬, ২০২৩
অশান্ত মণিপুর। মেইটেই সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলে চলল গুলি। আহত ৪
এখনও থমথমে মণিপুর। পরিস্থিতি সামলাতে রাজ্যে ৩৫৫ নং ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব এখন কেন্দ্রের হাতে । মোবাইল ও ইন্টারনেট পরিষবা বন্ধ থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। স্থানীয় মেইটেই সম্প্রদায়ের জমায়েতকে ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে চূড়াচাঁদপুর এলাকা। অভিযোগ নিরাপত্তারক্ষীদের গুলিতে চারজন মারা গিয়েছেন। অন্যদিকে, ইম্ফলে আয়কর দফতরের এক আধিকারিককে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পিটিয়ে খুন করেছে একদল দুর্বৃত্ত। কারণ এখনও স্পষ্ট নয়। তবে সামগ্রিক ভাবে রাজ্যের পরিবেশ যথেষ্ট উদ্বেগের।
শুক্রবার ৭ টা সময় এ নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তাঁরা । পুলিশ তাদের তাদের সরাতে গেলে সরাসরি সংঘর্ষের সূচনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, চারজন বিক্ষোভকারী গুলি বিদ্ধ হয়েছেন। স্থানীয়দের অভিযোগ মিছিলে মেয়েরা থাকা সত্ত্বেও গুলি বর্ষণে কোনোরকমভাবে বিরত থাকেনি নিরাপত্তারক্ষীরা । সেনা সূত্রে দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা। তাঁদের আশা, দ্রুত সবকিছু স্বাভাবিক হবে।
মেইটেই সম্প্রদায়ের সঙ্গে কুকি ও অনান্যান্য জনজাতিদের বিরোধকে কেন্দ্র করে বুধবার থেকে উত্তপ্ত চূড়াচাঁদপুর সহ একাধিক এলাকা। রাজ্যের জনসংখ্যার প্রায় অর্ধেক মেইটেইরা সাধারণত উপত্যকা ও সমভূমি এলাকার বাসিন্দা। পাহাড়ি অঞ্চলে মূল নিবাসীদের মূলত বসবাস। এখন মেইটেইরা নিজেদের বঞ্চনার অভিযোগ তুলে জনজাতিগোষ্ঠীভুক্ত হওয়ার দাবি জানিয়েছেন। মূলত সে কারণেই পাহাড়ি অঞ্চল থেকে মেইটেইদের অপসারণের দাবি জানিয়েছেন পার্বত্য জনজাতিরা। সেনা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে মেইটেইরা তীব্র প্রতিবাদ জানান। আর তাতেই হিংসাত্মক হয়ে ওঠে পরিস্থিতি।
❤ Support Us







