- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৪, ২০২৩
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম ঢাকার বঙ্গবাজার, একসঙ্গে ৯ মার্কেটে আগুন।নিয়ন্ত্রণের নিয়ে আসতে টানা সাড়ে ৬ ঘন্টা যুদ্ধ। আহত অন্তত ১৫, ক্ষয়ক্ষতি ২০০০ কোটি টাকার
ইদের আগে হকারদের সর্বনাশ, এতোবড়ো অগ্নিপ্রলয় ঢাকা কখনও দেখেনি
ঢাকার বঙ্গবাজার পুড়ে ছাই। পাশাপাশি ৯ মার্কেটে আগুন। ক্ষয়ক্ষতি অন্তত ২০০০ কোটি টাকার। মঙ্গলবার সকালে বাংলাদেশের বৃহত্তম পাইকারি ও খুচরো পণ্যের বঙ্গবাজারে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই, প্রায় সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ছুটে যায়। আগুন তখন পাশাপাশি অন্যান্য মার্কেটে ছড়াচ্ছে। ফায়ার সার্ভিসের ৪৮ টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে।
ইতিমধ্যে অগ্নিশিখা ছড়িয়ে পড়েছে গুলিস্তান, গোটা বঙ্গবাজারে, মহানগর ও রেলওয়ে হকার্স, এনেক্স টাওয়ার, বরিশাল প্লাজা, হোমিও ও ইসলামিয়া সহ ৯ মার্কেটে। এসব বাজারে কম দামে পোশাক ও অন্যান্য পণ্য বিক্রি হয়। সকাল থেকে কেনাবেচা শুরু হয়ে যায়। সামনে ইদ বলেই পণ্যের বহরে ঠাসা ছিল বাজার। আগুনে সব শেষ হয়ে গেল। দোকানদের চোখের সামনে আগুন লাফিয়ে লাফিয়ে বাড়ল। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল মহানগর ঢাকার প্রাণকেন্দ্র। পাশেই মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও শিল্প কলা অ্যাকাডেমি। ছুটির বহু হোস্টেল ফাঁকা। আগুনের তাণ্ডবে আতঙ্কগ্রস্ত মানুষ ছুটতে থাকে। প্রশাসন জরুরিকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করে। বঙ্গবাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ঢাকা এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি। গার্মেণ্টসের সস্তা পোশাকের সবচেয়ে জনপ্রিয় মার্কেট বলে বঙ্গবাজার সুপরিচিত। দেশি বিদেশি ক্রেতাদের ভিড় হামেশা লেগে থাকে। রমজানে এরকম সর্বনাশের সম্মুখীন হতে হবে, পণ্য বিক্রেতারা ভাবেননি। মাথায় তাঁদের হাত। গার্মেণ্টস ইন্ড্রাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল নয়। ইদানীং কমেছে। কিন্তু গার্মেণ্টেসের বর্ধিত উৎপাদিত পণ্য হাটের এ অগ্নিকান্ড বড়ো বড়ো কারখানাকেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। প্রশাসনিক স্তর থেকে দ্রুত তদন্ত করে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত কী এখনও জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী,বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস),র্যাব ও বহু স্বেচ্ছাজীবী সংগঠন। একটানা সাড়ে ৬ ঘণ্টা যুদ্ধের পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইন উদ্দিন বলেছেন, ঘটনায় প্রাণহানির খবর নেই। ফায়ার সার্ভিসের ৫ দক্ষ কর্মী সহ ১৫ জন আহত হয়েছেন। দোকানের মালিক, কর্মচারী, খদ্দের ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একসঙ্গে এতো মার্কেট পুড়তে তাঁরা দেখেননি।
❤ Support Us







