- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
গ্যাংটকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ
সিকিমের গ্যাংটকের সিসা গোলাই একালায় একটি বহুতলে সোমাবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন গ্রাস করে বহুতলটিকে। একের পর ৫ টি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। বহুতলে অনেকটা অংশ কাঠ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশেই জনবহুল ১০ নাম্বার জাতীয় সড়ক। ঘন জনবসতি অঞ্চলের এই বহুতল থেকে আগুন বেরোতে দেখে আতঙ্কিক হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর দেন দমকল বিভাগে।
দ্রুত দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো ৩টি ইঞ্জিন পাকইয়ং, সিংথাম ও নামচি থেকে আনানো হয়। ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছায়। বহুতল থেকে আরো ২ টি সিলিন্ডার উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেন। হতাহতের কোণো খবর পাওয়া যায় নি। তবে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। এই ঘটনার জেরে সকাল থেকে বন্ধ পাহাড়ের প্রবেশপথ, ১০ নাম্বার জাতীয় সড়ক।
সিমিকের ডিজিপি অক্ষয় সচদেবা বলেছেন, “আপাতত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ৷ তবে, কীভাবে আগুন লাগলো, তা এখনই বলা সম্ভব নয় ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ৷ তবে, পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷ কোথা থেকে এত সিলিন্ডার আসল, তা খতিয়ে দেখা হবে ৷ হতাহতের কোনও খবর নেই ৷”
প্রাথমিক তদন্তে অনুমান সর্ট শার্কিট থেকে আগুন লাগতে পারে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। ডিজিপি সচদেবা আরও জানিয়েছেন যে পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সহায়তায়, আরও বিপদ এড়াতে আশেপাশের সমস্ত গ্যাস সিলিন্ডার সরাতে দ্রুত কাজ করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো তদন্তাধীন।
কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করবার ঘোষণা করা হয়েছে।
❤ Support Us








