- ভা | ই | রা | ল
- এপ্রিল ১৮, ২০২২
সানির ফ্যান হলেই মিলবে ১০ শতাংশ ছাড়, দুর্দান্ত অফার মাংস বিক্রেতার
কর্ণাটকের মান্ড্য জেলায় ডিকে চিকেন নামের একটি মাংসের দোকানে ক্রেতাদের জন্য অভিনব অফার ঘোষণা করলেন বিক্রেতা প্রসাদ কেএন । দোকানের বাইরে সাইন বোর্ডে লিখলেন—বলিউড অভিনেত্রী সানি লিওনের ভক্ত হলেই কেনাকাটার উপর মিলবে ছাড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দোকানের ভিডিও। ভিডিও থেকে জানা গেছে,
দু’বছর আগে খোলা এই দোকানের বিক্রিবাটা মন্দ নয়। তবুও দোকানের মালিক আরও বেশি করে ক্রেতা টানতে দোকানে বড়বড় করে পোস্টার লাগিয়ে জানিয়েছেন এই দোকান থেকে মাংস কিনলেই মিলবে ১০ শতাংশ ছাড়। তবে শর্ত একটাই। ক্রেতাকে হতে হবে সানির ভক্ত।
প্রাক্তন পর্নতারকার সিনেমা ও অভিনয়কে ভালবেসেই কি এমন ঘোষণা প্রসাদের? প্রসাদ জানাচ্ছেন, না, অভিনেত্রী বা জনপ্রিয় পণস্টার নয় বরং তিনি সানির সমাজসেবা মূলক মানসিকতার পূজারী। প্রসাদের কথায়, ‘সানির নাম দিয়ে মাংসের বিক্রি বাড়ানো তাঁর উদ্দেশ্য নয়, বরং ওঁর অনুরাগীর সংখ্যা আরও বাড়ুক এটাই আমি চাই । তাহলে আরও বেশি করে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সাহায্য করতে পারবেন সানি।’সন্তান দত্তক নেওয়া থেকে শুরু করে স্কুল চালানো এমনকী কোভিড কালেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন সানি লিওন । তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। সেই জন্যই এই অফার দেওয়ার সিদ্ধান্ত নিই।’
কিন্তু প্রশ্ন হল, কীভাবে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে? প্রসাদ জানাচ্ছেন, ক্রেতা যদি সানির ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলোয়ার হন তবেই তিনি ফ্যান হিসেবে গণ্য হবেন। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় সানির সিনেমা নিয়েও তাঁর কমেন্ট থাকতে হবে। অনেকেই প্রসাদের এই অফারকে ‘পাগলামো’ বলে ব্যাখা করেছেন, আবার অনেকের প্রশংসাও কুড়িয়েছেন। তবে এই আলোচনা-সমালোচনার মাঝেই প্রসাদের দোকানে কিন্তু ক্রেতার সংখ্যা বেড়েছে।
❤ Support Us








