Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৮, ২০২২

কাতারই শেষ বিশ্বকাপ, অবসরের ভাবনা শুরু লিওনেল মেসির

আরম্ভ ওয়েব ডেস্ক
কাতারই শেষ বিশ্বকাপ, অবসরের ভাবনা শুরু লিওনেল মেসির

২০২৩ কাতার বিশ্বকাপই শেষ। এরপর আর বিশ্বকাপের আসরে দেখা যাবে না লিওনেল মেসিকে। কোটি কোটি ভক্তের হৃদয় বিদীর্ণ করে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। বৃহস্পতিবারই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেছেন ‘‌এলএম ১০’‌।

কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল, এটাই কি শেষ বিশ্বকাপ দুই ফুটবল তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর?‌ কয়েকদিন আগে রোনাল্ডো জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেও তিনি খেলা চালিয়ে যেতে চান। খেলতে চান ২০২৪ ইউরো কাপে। রোনাল্ডোর মতো এবার মেসিও নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে দিলেন। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‌কাতারেই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’‌

এখন থেকেই কাতার বিশ্বকাপের দিন গুনতে শুরু করেছেন মেসি। মাঠে নামার জন্য তিনি রীতিমতো উত্তেজিত। সেই উত্তেজনার কথা তুলে ধরে মেসি বলেছেন, ‘‌কবে থেকে বিশ্বকাপ শুরু হবে, তার জন্য দিন গুনছি। বিশ্বকাপ নিয়ে আমি দারুণ উত্তেজিত। বিশ্বকাপে কেমন খেলব, কেমন যাবে বিশ্বকাপটা, এই ভেবেই ছটফট করছি। ভাল খেলার জন্য আমি মরিয়া। আমরা খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দল দারুণ শক্তিশালী। তবে নিজেদের ফেবারিট ভাবছি না। আরও কয়েকটা দল রয়েছে, যারা আমাদের থেকেও এগিয়ে রয়েছে। কিন্তু বিশ্বকাপে অনেক কিছুই ঘটতে পারে।’‌

২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত একটা ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে হওয়া ফাইলেসিমা কাপে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসিরা। চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন মেসি। বিশ্বকাপে তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন ভক্তরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!