Advertisement
  • দে । শ বৈষয়িক
  • মার্চ ২৫, ২০২৬

নিয়মে কোনও পরিবর্তন হয়নি, গ্যাস বুকিং নিয়ে আশ্বাস বাণী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়মে কোনও পরিবর্তন হয়নি, গ্যাস বুকিং নিয়ে আশ্বাস বাণী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের

সম্প্রতি সোশাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের বুকিংয়ের সময়সীমা ৩৫ দিন করা হয়েছে। এই দাবির পেছনে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি গ্যাস সংকটকে দায়ী করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার সেই খবরকে পুরোপুরি খারিজ করেছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বুধবার জানায়, দেশের প্রাকৃতিক গ্যাস মজুত পর্যাপ্ত রয়েছে এবং গ্যাস বুকিংয়ের আগের নিয়মই বহাল রয়েছে। শহরাঞ্চলে সিঙ্গেল সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২৫ দিন, গ্রামীণ এলাকায় তা ৪৫ দিন। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম ও শহরে একই নিয়ম প্রযোজ্য।

এর আগে কিছু সংবাদমাধ্যম বলেছিল যে, যাদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য বুকিং সময়সীমা ৩৫ দিন করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে, একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য আগের মতোই ৪৫ দিনের সময়সীমা প্রযোজ্য, যা গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে একই।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “সর্বশেষ প্রযোজ্য নিয়মই বহাল রয়েছে। অনুগ্রহ করে আতঙ্কিত হবেন না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!