Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৫, ২০২৫

এমএলএ কাপ চ্যাম্পিয়ান উখড়া

আরম্ভ ওয়েব ডেস্ক
এমএলএ কাপ চ্যাম্পিয়ান উখড়া

কাটোয়া বিধানসভা এলাকার এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল পশ্চিম বর্ধমানের উখড়া পূজারী ফুটবল কোচিং ক্যাম্প। ফাইনালে মুখোমুখি হয় উখড়া পুজারী ফুটবল কোচিং ক্লাব ও মুর্শিদাবাদের সালার কালার ওর্য়াল্ড ক্লাব। কাটোয়ার মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় উখড়া ৩—২ গোলের ব্যবধানে হারাল সালারকে।
এবারের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে উখড়া। দ্বিতীয়ার্ধে উখড়া ও সালার একটি করে গোল করে। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া থানার আই সি তীর্থেন্দু গাঙ্গুলী,কাটোয়া থানার ট্রাফিক ইনচার্জ স্নেহাশিস চৌধুরী, সংশ্লিষ্ট কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মণ-সহ বহু বিশিষ্ট। খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!