Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৪, ২০২৩

১৪৩ রানে জিতে ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স।অধিনায়ক হরমনপ্রীত কাউরের হাফ সেঞ্চুরি । বল হাতে নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪৩ রানে জিতে ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স।অধিনায়ক হরমনপ্রীত কাউরের হাফ সেঞ্চুরি । বল হাতে নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক

মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ জিতে ইতিহাসে নাম তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৪৩ রানে হারাল গুজরাত জায়ান্টসকে। ম্যাচে একমাত্র  হাফ সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর। বল হাতে নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক। ১১ রানে তুলে নেন ৪ উইকেট। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ২০৭/‌৫। জবাবে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় গুজরাট জায়ান্টস।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি। তৃতীয় ওভারেই সাফল্য। ইয়াস্তিকা ভাটিয়াকে (‌১)‌ তুলে নেন তনুজা কানোয়ার। মুম্বইয়ের রান তখন ১৫। এরপর মুম্বইকে টেনে নিয়ে যান হেইলি ম্যাথিউস ও ন্যাট স্কিভার। নবম ওভারের পঞ্চম বলে ন্যাট স্কিভারকে (‌২৩)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়ারহ্যাম। পরের ওভারেই হেইলি ম্যাথিউসকে (‌৩১ বলে ৪৭)‌ ফেরান অ্যাশলে গার্ডনার।

পরপর ২ উইকেট হারালেও চাপে পড়েনি মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিজে নেমেই ঝড় তোলেন অধিনায়ক হরমোনপ্রীত কাউর। মাত্র ২২ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। হরমোনপ্রীত কাউরের পাশাপাশি আক্রমাত্মক ছিলেন অ্যামেলিয়া কের। এই জুটিই বড় রানে পৌঁছে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৫ রান করে স্নেহ রানার বলে হেমলতার হাতে ক্যাচ দিয়ে আউট হন হরমোনপ্রীত। তাঁর ইনিংসে রয়েছে ১৪ টি ৪।

এরপর পুজা বস্ত্রকার ৮ বলে ১৫ রান করে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলে মুম্বই। ২৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন অ্যামিলিয়া কের। গুজরাট জায়ান্টসের হয়ে স্নেহ রানা ৪৩ রানে ২ উইকেট নেন। শেষ ১০ ওভারে মুম্বই তোলে ১৩০ রান।

২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাত জায়ান্টস। প্রথম ওভারেই রান নিতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন টি ২০ বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কার পাওয়া বেথ মুনি। ৭.৩ ওভারে ২৩ রানে পড়ে যায় সপ্তম উইকেট। এরই মধ্যে জানা যায় এই ম্যাচে বেথ মুনি আর ব্যাট করতে নামতে পারবেন না। হারলিন দেওল, অ্যাশ গার্ডনার ও তনুজা কানওয়ার শূন্য রানে আউট হন। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে মুনিও রান করতে পারেননি। অ্যানাবেল সাদারল্যান্ড ৬, জর্জিয়া ওয়েরহ্যাম ৮, স্নেহ রানা ১ রানের বেশি করতে পারেননি
১২.৪ ওভারে ৪৯ রানে অষ্টম উইকেট হারায় গুজরাত জায়ান্টস। বাংলার সাইকা ইশাক তৃতীয় উইকেট তুলে নেন মানসী যোশী (১৯ বলে ৬)-কে ফিরিয়ে। ১৫.১ ওভারে সাইকা ইশাক মনিকা প্যাটেল (৯ বলে ১০)-কে বোল্ড করতেই নবম উইকেট হারায় গুজরাত, এখানেই তাদের ইনিংসে যবনিকা পতনও হয়। দয়ালান হেমলতা ২৩ বলে ২৯ বলে অপরাজিত থাকেন। সাইকা ৩.১ ওভারে ১টি মেডেন-সহ ১১ রানে চার উইকেট নেন। ব্রান্ট ও কার ২টি করে এবং ইসি ওয়ং একটি উইকেট পেয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!