Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৭, ২০২২

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির ৫ বছরের জেল ।

জান্তা সরকারের কড়াকড়ির মধ্যেই নেত্রীর এই বিচারকার্য হচ্ছে। সেখানে কোনো গণমাধ্যমকর্মীরও উপস্থিত থাকার অনুমতি নেই ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির ৫ বছরের জেল ।

অং সান সু চি-র ফাইল ফটো ।

মিয়ানমারের গণতান্ত্রীকামী নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত । তাঁর বিরুদ্ধে সামরিক জান্তা সরকার একাধিক অভিযোগ তুলেছিল । এইসব অভিযোগ প্রমাণিত হলে বুধবার (২৭ এপ্রিল) এই রায় দেয় মায়ানমার আদালত । মামলায় যুক্ত এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্যাংকোক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, জান্তা কর্তৃক মিয়ানমারের ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে ১১টি দুর্নিতির মামলা করা হয় । সেসব মামলার প্রথমটির রায় হলো আজ । এর আগে, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও টেলিকমিউনিকেশন আইন ভঙ্গের কারণে সু চিকে ৬ বছরের জেল দিয়েছেন আদালত। তবে এখনো তাকে কারাগারে পাঠানো হয়নি । বাকি মামলাগুলো মোকাবিলা করার জন্য গৃহবন্দী করে রাখা হয়েছে এই নোবেল জয়ীকে ।

জান্তা সরকারের কড়াকড়ির মধ্যেই সু চির এই বিচারকার্য হচ্ছে। সেখানে কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত নেই । এমনকি সু চির আইনজীবিদের গণমাধ্যমের সঙ্গে কথা বলাও নিষেধ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!