- এই মুহূর্তে
- জুন ২৪, ২০২২
পয়গম্বর বিতর্কের আবহেই আমিরশাহী যাচ্ছেন মোদি
আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ থেকে ২৮ জুনের সফরে প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে তিনি যাবেন আবু ধাবি। বিশ্লেষকদের ধারণা, পয়গম্বর বিতর্কে
আরব বিশ্বের সঙ্গে সম্পর্কে সাম্প্রতিক সময়ে জমা বরফ কিছুটা হলেও গলছে।বিদেশমন্ত্রক সূত্রে খবর, জুনের ২৮ তারিখ আবু ধাবি পোঁছবেন প্রধানমন্ত্রী মোদি । উল্লেখ্য, কিছুদিন আগেই প্রয়াত হন আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান । নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁর কাছেই প্রয়াত শাসকের মৃত্যুতে ব্যক্তিগত ভাবে শোকপ্রকাশ করতেই এই সফর প্রধানমন্ত্রীর। একইসঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট তথা আবু ধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন মোদি। তাৎপর্যপূর্ণ ভাবে, আমিরশাহীর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত গভীর। গত মে মাসে আরব দেশটির শাসক খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর পর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোকপ্রকাশ করেছিল ভারত। শোকসভায় যোগ দিয়ে আমিরশাহী গিয়েছিলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
❤ Support Us







