Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৩

এনসিপিতেও কি ভাঙন ? শরদের মন্তব্য উস্কে দিচ্ছে জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
এনসিপিতেও কি ভাঙন ? শরদের মন্তব্য উস্কে দিচ্ছে জল্পনা

শিবসেনার পর ভাঙনের মুখে কি এবার এনসিপি ? শরদ পাওয়ারের মন্তব্য উস্কে দিচ্ছে এ জল্পনা । রবিবার দলীয় সভায় তিনি বলেন , সঠিক সময় এলে তিনি তাঁর দল নিজেই ভেঙ্গে দেবেন। যা নিয়ে আপাতত সরগরম মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি।

বিতর্কের সূত্রপাত হয় কয়েকদিন আগে অজিত পাওয়ারের সাক্ষৎকারকে কেন্দ্র করে। রাজ্যের বিরোধী দলনেতা সেখানে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর রয়েছে। এপ্রসঙ্গে বলা প্রয়োজন, বেশ কিছু দিন ধরে দলের মধ্যে তিনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। দলীয় সূত্রে খবর, নিজের সমর্থনে কয়েকজন বিধায়ককেও জড়ো করেছিলেন। এ ব্যাপারে তিনি বহুবার বৈঠক করেছেন তাঁদের সঙ্গে। এনসিপির শীর্ষ নেতারা বরাবরই এ জল্পনা-কল্পনা অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু রবিবার শরদ পাওয়ারের ভাষণে দলীয় কোন্দলের ইঙ্গিত স্পষ্ট। সভামঞ্চে নিজের ভাষণে তিনি বলেন, দল ভেঙ্গে দেওয়া নিয়ে পার্টির অভ্যন্তরে এখনও কোনো আলোচনা হয়নি। তবে, যদি এব্যাপারে কোনো কঠোর অবস্থান নিতে হয়, নেতৃত্ব তা নিতে কোনোরকম দ্বিধাবোধ করবে না। তাঁর মতে, যাঁরা এনসিপির ভাঙন চায়, এতে তাঁদের স্বার্থই চরিতার্থ হবে। নাম না করেই বিজেপিকে এ প্রসঙ্গে বিদ্ধ করলেন প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!