- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৯, ২০২৩
নেপালে আজ প্রেসিডেন্ট নির্বাচন। ভোটদান বিরত রাষ্ট্রীয় প্রজাতন্ত্র্ পার্টি
বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয়েছে নেপালের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে লড়াই দুটি রাজনৈতিক দলের। নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা রামচন্দ্র পৌডেল এবং সিপিএন (ইউএমএল)-এর ভাইস-চেয়ারম্যান সুভাষচন্দ্র নেমবার্গ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজই সন্ধ্যা সাতটায় চূড়ান্ত ফল ঘোষণা হবে।
নির্বাচন অফিসার মহেশ শর্মা পৌডেল জানিয়েছেন, সংসদ ভবনের হলে ভোটগ্রহণ হবে। সংসদ ভবনের হলে দুটি পৃথক ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। একটি ভোটগ্রহণ কেন্দ্রে সাংসদরা ভোট দেবেন। আরেকটিতে ভোট দেবেন প্রাদেশিক বিধানসভার সদস্যরা। হাউস অব রিপ্রেজেনটেটিভস, ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক বিধানসভা সবমিলিয়ে ৫২ হাজার ৭৮৬জন সদস্য ভোট দেবেন। কে জিতবেন, তা জানা যাবে আজই সূর্যাস্তের পরে।
নেপালি রাজতন্ত্রের অনুগামী রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র্ পার্টি বা আরপিপি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছে না। কোনও প্রার্থীও তাঁরা দেয়নি। আরপিপি-র তরফে জানানো হয়েছে, ভোটদান থেকেই বিরত থাকবেন আরপিপি-র সব সদস্য। বুধবার টানা ৫ ঘণ্টা ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রামচন্দ্র পৌডেলকে সমর্থন করেছে নেপালের আটটি রাজনৈতিক দল। নির্দল সাংসদ, বিধায়কদের সমর্থন পেতে পারেন রামচন্দ্রর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুভাষচন্দ্র। আরপিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আরপিপি সদস্যদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন।
❤ Support Us







