- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৩
এভারেস্ট শিখরে ২৬ বার, রেকর্ড স্পর্শ পাসাং এর
কামি রিভা শেরপার পর সব থেকে বেশি বার এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড স্পর্শ করলেন পাসাং দাওয়া শেরপা। রবিবার এভারেস্টের চূড়ায় ওঠার পর বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি ২৬ বার মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছলেন। এমনই জানিয়েছেন নেপালের সরকারি পর্যটন বিভাগের কর্তা বিগ্যান কৈরালা।
রবিবার হাঙ্গেরির এক পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের চূড়ায় পৌঁছন পাসান দাওয়া শেরপা। অভিযাত্রী সংগঠক ইমাজিন নেপাল ট্রেকস এই খবর জানিয়েছেন। সংস্থার শীর্ষকর্তা দাওয়া ফুতি শেরপা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার পর ওই হাঙ্গেরিয়ার পর্বতারোহী ও পাসাং শেরপাতারা ভাল অবস্থায় রয়েছেন এবং চূড়া থেকে নেমে আসছেন।’
হাঙ্গেরির ওই পর্বতারোহীর সঙ্গে নাইলা কিয়ানি নামে এক পাকিস্তানি মহিলা পর্বতারোহীও রবিবার মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন। ৩৭ বছর বয়সী কিয়ানি দুবাইতে থাকেন এবং তিনি একটা ব্যাঙ্কে চাকরি করেন। এভারেস্টের চূড়ায় পৌঁছানোর আগে তিনি বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে চারটি জয় করেছেন। এবছর এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রচুর বিদেশী আবেদন জানিয়েছিলেন। কিন্তু ৪৬৭ জনকে অনুমতি দেওয়া হয়েছে।
প্রতিটি পর্বতারোহীর সাথে সাধারণত কমপক্ষে একজন শেরপা গাইড থাকেন। কারণ চূড়ার নিচে একটা সংকীর্ণ অংশ রয়েছে, যা হিলারি স্টেপ নামে পরিচিত। সেই সংকীর্ণ জায়গায় প্রচুর ভিড় হতে পারে। তাই বেশি জনকে একসঙ্গে অনুমতি দেওয়া হয় না। পর্বতারোহীরা সাধারণত এপ্রিল মাসে বেস ক্যাম্পে পৌঁছন। তারপর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সেখানে অবস্থান করেন। মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাঁরা এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করেন।
❤ Support Us








