Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১১, ২০২৩

ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল নিয়ে শীর্ষ আদালতের প্রশ্ন । বাদল অধিবেশনেই সংসদে পেশ, জবাব কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল নিয়ে শীর্ষ আদালতের প্রশ্ন । বাদল অধিবেশনেই সংসদে পেশ, জবাব কেন্দ্রের

সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল পেশ করবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে একথা জানিয়েছে কেন্দ্র। এদিন দেশের শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য করেছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। এই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি কেএম জোশেফ, বিচারপতি অজয় রাস্তোগী, অনিরুদ্ধ বসু, হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত।

এদিন কেন্দ্রের তরফে অ্যান্টর্নি জেনারেল আর ভেঙ্কটারামানি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল প্রস্তুত। বাদল অধিবেশনে সংসদে তা পেশ করা হবে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলটি সংসদে সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনেই সংসদে পেশ করার পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্ত মন্ত্রক। তবে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে না চলার কারণে বিলটি সংসদে পেশ করা যায়নি।

কেন্দ্রের দাবি, ডিজিটাল পার্সোনাল ডাটা  প্রোটেকশন বিল ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত করবে। একইসঙ্গে তথ্যের অপব্যবহারও প্রতিহত করবে। তথ্যের সুরক্ষা সম্পর্কে ভারতীয় নাগরিকদের কাছে স্বচ্ছ ধারণাও তুলে ধরতেও ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল বিশেষ কার্যকরী হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

এছাড়া ডেটা প্রোটেকশন বিল আরও কয়েকটি বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে। যেমন, কোনও নাগরিক তথ্য প্রদানের পরে দরকার হলে যেন তা মুছে ফেলতে পারেন, সেই অধিকার এই বিলের অন্তর্গত। তাছাড়া তথ্য কারচুপি হলে যাতে ন্যায্য বিচার মেলে সেই অধিকারও ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিলের অন্তর্গত। এজন্যে একটি বোর্ড গঠন করা হবে। প্রসঙ্গত, ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিলের খসড়ায় কিছু পরিবর্তন আনা এনেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রীয় আইন মন্ত্রকের সুপারিশ অনুযায়ীই এই পরিবর্তনগুলি আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের খসড়া ২০১৯ সালের ডিসেম্বরে সংসদে প্রথমবার পেশ করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!