- স | হ | জ | পা | ঠ
- অক্টোবর ১৪, ২০২২
গত পঞ্চাশ বছরে, বিশ্বজুড়ে ৭০ শতাংশ বন্য প্রাণ। অবলুপ্তির পথে বহু প্রজাতি
জলবায়ু পরিবর্তন, আবাধ নগর গঠনের গ্রাসে বনভূমি, এবং প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারে, গত ৫০ বছরে কমছে জীববৈচিত্র, চিরতরে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী
সঙ্কটে বিশ্বের প্রায় ৭০ শতাংশ বন্য প্রাণ । অবলুপ্তির পথে বহু প্রজাতি । জলবায়ু পরিবর্তন, আবাধ নগর গঠনের গ্রাসে বনভূমি, এবং প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারে, গত ৫০ বছরে কমছে জীববৈচিত্র, চিরতরে হারিয়ে যাচ্ছে বহু প্রাণী ।
বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দুই আন্তর্জাতিক সংস্থা । বন্য প্রাণিবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ডব্লিউ ডব্লিউ এফ এবং জিওলজিক্যাল সোসাইটি অব লন্ডন যৌথভাবে এই সমীক্ষা চালিয়েছে । যৌথভাবে প্রকাশিত এই প্রতিবেদনের নাম লিভিং প্ল্যানেট ইন্ডেক্স । তাদের যৌথ পর্যবেক্ষণের এই রিপোর্টে বলা হয়েছে বিশ্বজুড়ে ভয়াবহভাবে বন্য প্রাণী কমে যাচ্ছে । বিশ্বে জীববৈচিত্র্য সবচেয়ে সমৃদ্ধ যেসব অঞ্চল, সেগুলোই সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত । মূলত দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয়ান দীপপূঞ্জে গত ৫০ বছরে প্রাণী কমেছে প্রায় ৯৪ শতাংশ, যা বিশ্বের যেকোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি ।
লিভিং প্ল্যানেট ইন্ডেক্সে সমীক্ষায় প্রায় ৫ হাজার প্রজাতির ৩২ হাজার প্রাণীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে । ২০১৮ সালের এই প্রতিবেদন অনুসার, ১৯৭০ সালের তুলনায় ওই সময় বন্য প্রাণী কম ছিল ৬০ শতাংশ । আর ২০২০ সালে এই হার ছিল ৬৮ শতাংশ ।
লিভিং প্ল্যানেট ইনডেক্স অনুসারে, ১৯৯৪ থেকে ২০১৬ সালের মধ্যে ব্রাজিলের আমাজন বনাঞ্চলে শুধু পিংক রিভার ডলফিন কমেছে ৬৫ শতাংশ । ডব্লিউ ডব্লিউ এফের ২০২০ সালের পর্যবেক্ষণ অনুসারে প্রতিবছর আড়াই শতাংশ বন্য প্রাণী কমে যাচ্ছে । দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশে বিলুপ্তির হার সব থেকে বেশী।
❤ Support Us








