- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৮, ২০২৩
ভারতীয় মহিলা ফুটবল লিগে এবার ১৬ দল। বাড়ছে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা
২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতীয় মহিলা ফুটবল লিগ । সোমবারই ভারতীয় ফুটবল ফেডারেশনের মহিলা লিগ কমিটির সভায় দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ।
এবছর মহিলা ফুটবল লিগ ১৬ টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে । দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে । প্রতিটি গ্রুপে থাকবে ৮টি করে দল । এই দলগুলি গ্রুপ পর্যায়ে নিজেদের মধ্যে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে । তারপর দুটি গ্রুপের শীর্ষে থাকা ৪টি করে দলকে নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে । লিগ টেবিলের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি পরের বছর মহিলা ফুটবল লিগে খেলার সুযোগ পাবে ।
এবছর মহিলা ফুটবল লিগে বিদেশির সংখ্যা বাড়ানো হচ্ছে । প্রতিটা দল তিনজন করে বিদেশি ফুটবলার রাখতে পারবে । কিন্তু প্রথম একাদশে দুজনের বেশি বিদেশি ফুটবলার খেলানো যাবে না । ইস্টবেঙ্গল প্রাথমিকভাবে মহিলা ফুটবল লিগে খেলার জন্য যোগ্যতা অর্জন করেনি কিন্তু আইএফএ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছিল ইস্টবেঙ্গ কে যেন মহিলা ফুটবল লিগে খেলার সুযোগ দেওয়া হয় । আইএফএ-র অনুরোধের ভিত্তিতেই এবছর ইস্টবেঙ্গলকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে ।
❤ Support Us







