- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৪
রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে নির্মোহী আখড়া
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। ধর্মীয় নিয়ম মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে অনুষ্ঠানে হাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছিল নির্মোহী আখড়া। অবশেষে সিদ্ধান্ত বদল। রামমন্দিরের উদ্বোধনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিনও নির্মোহী আখড়ার মোহান্তদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।
#WATCH | Ayodhya: Visuals of invitation cards received by Nirmohi Akhara for the Pran Pratishtha at Ram Mandir.
All 13 Mahants of the Nirmohi Akhara have been invited by Shri Ram Janmbhoomi Teerth Kshetra to the Pran Pratishtha ceremony at Ram Mandir… Mahant Dinendra Das,… https://t.co/gUBZWBgjpC pic.twitter.com/ShCmtAbngE
— ANI (@ANI) January 16, 2024
নির্মোহী আখড়ার মোহান্ত দীনেন্দ্র দাস সংবাদসংস্থা এএনআই–কে বলেছেন, ‘সব মোহান্ত ও রাজনৈতিক নেতাকে ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে আখড়ায় ১৩ জন পাঞ্চ রয়েছেন। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আখড়ার অন্য সন্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেকেই অনুষ্ঠানে যাবে।’
বেশ কিছুদিন ধরেই রামমন্দিরের উদ্বোধন নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। কিছুদিন আগেই পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী দাবি করেছিলেন, শাস্ত্রীয় রীতি মনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে না। এবার নির্মোহী আখড়াও অভিযোগ করেছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সনাতন ঐতিহ্য মানা হচ্ছে না। রামমন্দির কর্তৃপক্ষ নাকি প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে নির্মোহী আখড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
নির্মোহী আখড়া সুপ্রিম কোর্টে দাবি করেছিল, তারা রামমন্দিরের সমস্ত প্রথা পালন করতে ইচ্ছুক। কিন্তু তাদের সেই দাবিকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্ট সব দায়িত্ব রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের ওপর ন্যস্ত করে। তীর্থক্ষেত্র ট্রাস্টকে জানিয়ে দেয়, তারা যদি প্রয়োজন মনে করে, তাহলে রামমন্দিরে পুজো থেকে সব প্রথা পালনের জন্য নির্মোহী আখড়াকে অনুমতি দিতে পারে। কিন্তু রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট নির্মোহী আখড়াকে সেই অনুমতি দেয়নি।
নির্মোহী আখড়ার এক মোহান্ত বলেছেন, ‘রামানন্দী প্রথা মেনে রামলালার পুজো হওয়া উচিত। ৫০০ বছরের প্রথা না মেনেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে হচ্ছে। যে মিশ্র প্রথা মেনে তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছে, তা সঠিক নয়। আমরা চেয়েছিলাম রামানন্দী প্রথা মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও পুজো হোক। কিন্তু আমাদের বক্তব্যকে উপেক্ষা করা হয়েছে।’ যে নির্মোহী আখড়া প্রথম রামমন্দির নিয়ে আন্দোলন শুরু করেছিল, তারাই এখন কোণঠাসা।’
❤ Support Us







